1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স তামিমের ১৯তম জন্ম দিবস উদযাপন পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনি সহ কভার্ডভ্যান ছিনতাই, চালককে অচেতন অবস্থায় উদ্ধার…! পটিয়া চক্রশালার মেয়ে অন্তু দে : তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আলোকিত স্বপ্ন বাস্তবায়নের পথে

ফাঁসির মঞ্চে বাবা কালিমা পড়েছিলেন, আর ছেলে আজ সংসদে দাঁড়িয়ে

সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ 
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৮ বার পড়া হয়েছে

সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ

 

হুম্মাম কাদের চৌধুরী। নামটা শুনলেই বুকের ভেতরটা কেঁপে ওঠে। উনার বাবাকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। সেই রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সালাউদ্দিন কাদের চৌধুরী কালিমা পড়তে পড়তে ফাঁসির মঞ্চে উঠেছিলেন। প্রাণভিক্ষা চাননি। ৬ ফুট ২ ইঞ্চির সেই মানুষটা আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করেননি।

সেদিন ছেলে হুম্মাম বলেছিলেন, “বাবা প্রাণভিক্ষা চাননি। জীবিত অবস্থায় কখনো মাথানত করেননি।” সেই ছেলে নিজেও গুম হয়েছিলেন সাত মাসের জন্য। আদালত থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। কোথায় ছিলেন, কেউ জানে না। মানুষের দোয়ায় ফিরে এসেছিলেন।

আর আজ সেই হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম-৭ আসন থেকে ১ লাখ ১ হাজারেরও বেশি ভোট পেয়ে জনগণের প্রতিনিধি হয়ে সংসদে যাচ্ছেন। যে বাবার জানাযায় লাখো মানুষ কেঁদেছিল, সেই বাবার ত্যাগের ঋণ শোধ করতেই ছেলে মাঠে নেমেছিলেন। হুম্মাম নিজেই বলেছিলেন, “রাঙ্গুনিয়ার মানুষ আমার বাবার জন্য লড়াই করেছিলেন। আমি এই ঋণ শোধ করতে মাঠে নেমেছি।”

গলায় যখন শহীদ ওসমা হাদীর কথা উঠে আসে, চোখে যখন বাবার স্মৃতি ভেসে ওঠে, তখন বোঝা যায় এই ছেলে শুধু রাজনীতি করতে আসেননি। এসেছেন বাবার অসমাপ্ত লড়াই শেষ করতে। এসেছেন প্রমাণ করতে যে, আল্লাহ যাকে রক্ষা করতে চান, দুনিয়ার কোনো শক্তি তাকে থামাতে পারে না।

ফাঁসির রজ্জু , গুম থেকে সংসদ ভবন। এটা কোনো সিনেমার গল্প নয়। এটা আল্লাহর কুদরত। এটা তাওয়াক্কুলের ফল। এটা একটি পরিবারের রক্ত আর কান্নার বিনিময়ে অর্জিত বিজয়

#হুম্মাম_কাদের_চৌধুরী #সালাউদ্দিন_কাদের_চৌধুরী #ফাঁসির_মঞ্চ_থেকে_সংসদে #আল্লাহর_কুদরত বিএনপি #চট্টগ্রাম

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট