1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

প্রকাশিত সংবাদের বিরুদ্ধে এডিশনাল ডিআইজি আপেল মাহমুদের প্রকাশ্য চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক কক্সবাজার
  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক কক্সবাজার

দৈনিক সকালের কক্সবাজার-এ প্রকাশিত “অবৈধ বিচ দখল ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান” সংক্রান্ত প্রতিবেদনের প্রেক্ষিতে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন দৃঢ়ভাবে জানাচ্ছে যে, উক্ত সংবাদে টুরিস্ট পুলিশের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
সমুদ্রসৈকতে অবৈধ দখল, চাঁদাবাজি এবং কথিত কয়েকজনের বাংবাদিক বিচের মাঝখানে অবৈধভাবে দোকান স্থাপনের বিরুদ্ধে টুরিস্ট পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। চলমান এসব অভিযানে ক্ষতিগ্রস্ত একটি স্বার্থান্বেষী মহল নিজেদের অপকর্ম আড়াল করতে এবং অবৈধ স্বার্থ আদায়ে ব্যর্থ হয়ে টুরিস্ট পুলিশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
প্রকাশিত প্রতিবেদনে টুরিস্ট পুলিশের অনৈতিক আর্থিক সংশ্লিষ্টতার যে মনগড়া অভিযোগ আনা হয়েছে, তার সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট প্রতিবেদক ও সম্পাদককে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানানো হচ্ছে। অন্যথায় এ প্রতিবেদনকে ব্যক্তিগত আক্রমণ ও স্বার্থ হাসিলের অপপ্রয়াস হিসেবে বিবেচনা করা হবে।
উল্লেখ্য, স্পা ও কটেজ জোনের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে টুরিস্ট পুলিশ একাধিকবার আইনানুগ অভিযান পরিচালনা করেছে। পাশাপাশি কথিত কিছু সাংবাদিকের চাঁদাবাজির বিরুদ্ধেও কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে।
টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন মনে করে, এ ধরনের সংবাদ চলমান আইন-শৃঙ্খলা রক্ষার কার্যক্রমকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা।
আমরা প্রত্যাশা করি, সংশ্লিষ্ট প্রতিবেদক ও সম্পাদক তাদের প্রকাশিত সংবাদের যথাযথ সাক্ষ্য-প্রমাণ জনসমক্ষে উপস্থাপন করবেন।
অবগতিকরণে,
রিজিয়ন প্রধান
টুরিস্ট পুলিশ
কক্সবাজার রিজিয়ন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট