1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নগর  বিএনপির সদস্য হাজী মুজিবুল হকের ঈদ শুভেচ্ছা বার্তা চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক হোসেন বাবলা ‘র ঈদ শুভেচ্ছা… ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে বিভিন্ন মসজিদে ঈদুল আযহা নামাজের সময়সূচী জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এম শুভ পাঠান।ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে। শেষ মুহূর্তে বেশ জমে উঠেছে ৩৯ নং ওয়ার্ডের কোরবানির পশুর হাট : দাম কিছুটা কমেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সিসিইউর সামনে রোগীর স্বজনের মোবাইল-মানিব্যাগ চুরি: নিরাপত্তা জোরদার ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি রাজনৈতিক ফায়দা লুটতেই সাবেক এমপি শাহজাহান মিয়ার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা প্রশাসনকে রাজনৈতিক ঢাল বানানোর অপচেষ্টা! ইউএনও’র নামে মানহানিকর সংবাদের বিরুদ্ধে কুচক্রম হল ইউএনও’র ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা!ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী… হোসেন চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের 

পেশাদার সাংবাদিকদের জন্য বরাদ্দ পর্যবেক্ষক কার্ড দলীয় নেতাদের হাতে, প্রশ্নবিদ্ধ নির্বাচন পর্যবেক্ষণ প্রক্রিয়া

স্টাফ রিপোর্টার :
  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পর্যবেক্ষণের জন্য পেশাদার সাংবাদিকদের নামে বরাদ্দকৃত পর্যবেক্ষক কার্ড দলীয় পদধারী নেতা ও রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এতে নির্বাচন পর্যবেক্ষণের নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।

নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী, শুধুমাত্র পেশাদার ও কর্মরত সাংবাদিকরাই নির্বাচন পর্যবেক্ষণের কার্ড পাওয়ার যোগ্য। অথচ বাস্তবে দেখা যাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের সক্রিয় নেতা-কর্মী, এমনকি দলীয় পদধারী ব্যক্তিরাও অনিবন্ধিত নিউজ পোর্টাল ও ফেসবুক পেজের নাম ব্যবহার করে এসব কার্ড সংগ্রহ করেছেন।

স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, অনেক ক্ষেত্রে প্রকৃত মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকরা আবেদন করেও পর্যবেক্ষক কার্ড পাননি। বিপরীতে রাজনৈতিক পরিচয়ে পরিচিত কিছু ব্যক্তি সাংবাদিকতার ন্যূনতম যোগ্যতা ছাড়াই নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি পেয়েছেন।

একজন সিনিয়র সাংবাদিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, নির্বাচন পর্যবেক্ষক কার্ড সাংবাদিকদের জন্য একটি দায়িত্বশীল পরিচয়। কিন্তু যখন দলীয় লোকেরা এটি ব্যবহার করে, তখন নির্বাচন পর্যবেক্ষণ পক্ষপাতদুষ্ট হয়ে পড়ার আশঙ্কা থাকে।

আরেক সাংবাদিক বলেন, নিউজ পোর্টাল বা ফেসবুক পেজ থাকলেই কেউ সাংবাদিক হয়ে যায় না। সাংবাদিকতা একটি পেশা, এর নীতিমালা ও দায়িত্ব আছে।”

বিশেষজ্ঞদের মতে, দলীয় পরিচয়ধারীদের হাতে পর্যবেক্ষক কার্ড চলে গেলে ভোটকেন্দ্রে ভীতি সৃষ্টি, তথ্য বিকৃতি এবং নির্বাচন সংক্রান্ত ভুল বার্তা ছড়ানোর ঝুঁকি বেড়ে যায়। এতে সাধারণ ভোটারদের আস্থা ক্ষুণ্ন হতে পারে।

এ বিষয়ে নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিক নেতারা দাবি জানান—পর্যবেক্ষক কার্ড প্রদানের ক্ষেত্রে কঠোর যাচাই-বাছাই, পেশাদার সাংবাদিকদের অগ্রাধিকার, দলীয় ও স্বার্থান্বেষী মহলের অনুপ্রবেশ রোধ

সুশাসন নিশ্চিত করতে নির্বাচন পর্যবেক্ষণের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব শুধুমাত্র নিরপেক্ষ ও পেশাদার সাংবাদিকদের হাতেই থাকা জরুরি বলে মনে করেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট