1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

পূবাইলে ৩০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

রাজু হোসেন (গাজীপুর প্রতিনিধি)

 

গাজীপুরের পূবাইল থানাধীন নারায়ণকুল এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ স্মৃতি আক্তার (২৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানা পুলিশের একটি দল এসআই মোঃ আনোয়ার হোসেন খানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৯ হাজার টাকা।

 

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত স্মৃতি আক্তারের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে পূবাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, স্মৃতি আক্তার নারায়ণকুল এলাকার হাফিজ উদ্দিন শেখের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। এর আগে তিনি কামার গাঁও এলাকায় ভাড়া থাকতেন। তবে সেখানে মাদক বিক্রির অভিযোগে এলাকাবাসী তাকে উচ্ছেদ করে বলে জানা যায়।

 

এলাকাবাসীর অভিযোগ, স্মৃতি আক্তারের মাদক কার্যক্রম সম্পর্কে বাড়ির মালিক হাফিজ উদ্দিন শেখকে একাধিকবার জানানো হলেও তিনি কোনো কার্যকর পদক্ষেপ নেননি। স্থানীয়রা আরও দাবি করেন, তার এই কার্যকলাপ এলাকার যুব সমাজকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং তার পরিবারের সদস্যরাও এ ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারে।

 

এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, “তার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী মাদক মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের এ অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট