1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

পতেঙ্গা থেকে ৬ লাখ টাকার ডিজেল,লুব অয়েল ও স্ক্রাপ সহ ২ জন আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:১২ জুন( চট্টগ্রাম )

নগরীর পতেঙ্গা থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই লুব অয়েল, ডিজেল, স্ক্র্যাপ, ব্যাটারি ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে কোস্ট গার্ড।

চোরাচালান কাজে ব্যবহৃত দুটি বোটও জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কর্মকর্তা সুমন আল মুকিত।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত ১০টার দিকে পতেঙ্গা থানাধীন বহিঃনোঙর এলাকায় কোস্ট গার্ড অভিযান পরিচালনা করেন।

অভিযানে একটি সন্দেহভাজন গামবোটে তল্লাশি চালিয়ে তিনটি দেশীয় ছুরি, বাণিজ্যিক জাহাজ থেকে চুরি করা ১ হাজার ১৩৪ লিটার লুব অয়েল, ৪টি ব্যাটারি এবং নগদ ২ হাজার ২২৫ টাকা জব্দ করা হয়। জব্দ লুব অয়েলের আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৬৬ হাজার ৯০০ টাকা। চোরাচালানের কাজে ব্যবহৃত বোটটি জব্দ করার পাশাপাশি দুই চোরকেও আটক করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে পতেঙ্গা থানাধীন ১১নং ঘাট সংলগ্ন এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালনা করে কোস্ট গার্ড। সেখানে তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে চুরি করা প্রায় ১ লাখ ৮০ হাজার ৫’শ টাকার ৭০০ লিটার ডিজেল, ২ টন স্ক্র্যাপ এবং চোরাচালানের কাজে ব্যবহৃত একটি কাঠের বোট জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সমুদ্রসীমা ও উপকূলীয় এলাকায় চোরাচালান রোধে কোস্ট গার্ডের এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট