1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় শহীদ জিয়া স্কুল ফুটবলে ১৬ রাউন্ডে উত্তীর্ণ বেগম জান,মাহমুদুন্নবী চৌধুরী, পাঠানটুলী ও পতেঙ্গা হাইস্কুল.

নাচোলে সমবায় কর্মকর্তার বিরুদ্ধে সময় মত অফিস না আসার অভিযোগ

বিশেষ প্রতিনিধি:- নাসিম আলি চাঁপাইনবাবগঞ্জ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল মান্নান হোসেন আকন্দের বিরুদ্ধে সময় মত অফিসে না আসার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, সপ্তাহে  তিন  থেকে চার  দিন অফিসে আসেন ১১ টার পরে এই সমবায়  কর্মকর্তা। এই কর্মকর্তা রাজশাহী থেকে ট্রেনে ১১ টার সময় এসে অফিস করেন যা ৯ টায় সরকারি নিয়মে অফিসে থাকার কথা কিন্তু নিয়ম-নীতির তক্কা না করে সরকারি টাইমকে  বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সে তার নিজের খেয়াল খুশি মত অফিস করেন । এতে বিপাকে পড়েছেন সেবাগ্রহীতারা।
গত ১২,১৩,১৪ এবং ১৬ জুলাই ১১ টার সময়  নাচোল উপজেলা সমবায় কর্মকর্তার অফিসে গিয়ে দেখা যায়, অফিস খোলা, কিন্তু অফিসের চেয়ারটা ফাঁকা। অফিসের কর্মচারিরা জানান, সমবায় কর্মকর্তা এখনো অফিসে আসেননি। তবে, ছুটি নিয়েছেন কি না তা তাদের জানা নেই।

জানা গেছে, নাচোল সমবায় কর্মকর্তা উপজেলায় যোগদানের পর থেকে নিয়মিত অফিসে আসেন দেরি করে। তিনি পরিবার নিয়ে রাজশাহীতে থাকেন। প্রতিদিন অফিস করেন রাজশাহী থেকে এসে আবার কোন দিন অফিস টাইম শেষ না করে ১২.৪০ সের ট্রেনে বাড়ি চলে জান। গত রবিবার
সেবা নিতে আসা এক সেবা গ্রহীতা  বলেন, গত রোববার আমি সমিতির কাজে অফিসে এসেছিলাম কিন্তু বেলা ১১ টা বাজে এখনো স্যার কে পেলাম না তাই বাড়ি ফিরে জাচ্ছি কাজ না করে।

এই বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমবায় অফিসার মোখলেছুর রহমানের সঙ্গে কথা হয়। তিনি বলেন, নাচোল সমবায় অফিসারের এর আগেও শোকজ করা হয়েছিল পরবর্তীতে আর দেরি হবেনা বলেন। যেহেতু আমরা সতর্ক করার পরও আবার দেরি করছে সরকারি নির্দেশনা না মেনে অফিস আসে  দেরিতে তাই আমরা  ঊর্ধ্বতন  কর্মকর্তা কে  অবহিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।   

এ বিষয়ে নাচোল সমবায় কর্মকর্তা আব্দুল মান্নান আকন্দ বলেন। বেশিরভাগ সময় আমি বাসে আসি সময় মত কিন্তু প্রতিবেদকের জবাবে জানতে চাইলে সরকারি নিয়ম কয়টায় অফিস তিনি ৯ টা থেকে ৪ টা পর্যন্ত অফিস বলেন। কিন্তু ট্রেনের কথা জানতে চাইলে বলেন  আমি ২ একদিন ট্রেনে আসি বলেন জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট