1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

বিশেষ প্রতিনিধি:- সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার দোলাবাড়ী ঋষি পাড়ায় মন্দির নির্মান ও সংস্কারকে কেন্দ্র করে একের পর এক মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা মিথ্যা মামলা প্রত্যাহারসহ মামলাবাজদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর বিচার দাবি করেন। এ সময় তারা স্থানিয় সংসদ সদস্য ও স্থানিয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করে জোরালো বক্তব্য রাখেন।


বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ) বিকেলে ঋষি পাড়াস্থ শ্রী শ্রী কালি মন্দির প্রাঙ্গনে স্থানিয় জনগনের ব্যানারে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে।



মানববন্ধনে বক্তারা জানান, দীর্ঘ দিন ধরে মন্দির নির্মান ও সংস্কারকে কেন্দ্র করে প্রতিবেশি অর্চনা রানী ঋষি মন্দিরের কমিটির লোকজন ও স্থানিয় গন্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে কতিপয় ব্যক্তিদের যোগসাজশে উদ্দেশ্যপ্রণোদিত, হয়রানিমূলক, বানোয়াট একের পর এক মিথ্যা মামলা করে আসছে। অর্চনা রানী মন্দিরের জায়গাটিতে নিজের জায়গা আছে বলে দাবি করে কোনো প্রমান করতে না পারার পরও মন্দিরের কমিটিতে থাকা লোকজন ও স্থানিয় গন্যমান্য ব্যক্তিদের বিভিন্ন সময়ে মিথ্যা-বানোয়াট মামলা দিয়ে হয়রানি করেন।

কালিপদ ঋষি বলেন, আমি ২০১৬ সাল থেকে মন্দিরের কমিটির সভাপতি। এই মন্দিরের জায়গা আত্মসাতের জন্য অর্চনা রানী ঋষি আমার নামে ও বিমল ঋষির নামে ধর্ষনের মামলা দেয়। এতে আমি ১ মাস জেল খেটে নির্দোষ প্রমানিত হয়ে মুক্ত হই। কিন্তু ২০২৬ সালে এসে আমার ছেলের নামে ও নাতির নামে ধর্ষন মামলা ও অপহরণ মামলা দেয়। এই মহিলার যন্ত্রনায় আমরা সুষ্ঠভাবে বসবাস করতে পারছি না। মাননীয় সাংসদ ও প্রশাসনের কাছে আমাদের আবেদন করছি আমাদেরকে এই মহিলার কাছ থেকে বাঁচান।


ফুলমতি রানী ঋষি বলেন, অর্চনা রানী জবর খারাপ। জবর যন্ত্রনা দিতাছে। নারী নির্যাতন মামলা দিতাছে। পোলাপাইনরে হয়রানি করতাছে। পুলিশ লইয়া ঘুরাঘুরি করতাছে। নিজের পুতেরে নিজে সামলাইয়া থুইয়া আবার কইতাছে আমরা বলে মাইরা ফালাই থুইয়া রাখছি।

মমতা রানী ঋষি বলেন, অর্চনা ঋষি আর তার জামাই মিল্লা পুরা গ্রামের মানুষরে হয়রানি করতাছে। গাওডারে তছনছ কইরা লাইতাছে। আমরারে মন্দির তুলবার দিতাছে না, বাধা দিতাছে। যাইয়া যাইয়া পুলিশ লইয়া আইয়ে।


বিনা রানী ঋষি বলেন, মহিলাডা একটা অসভ্য মহিলা। মহিলাডা একলা অই সারা দুনিয়া উল্ডায় লাইতাছে! তার অত্যাচারে আমরা থাকতে পারতেছি না।


সুদর্শন চন্দ্র ঋষি বলেন, মন্দিরের জায়গা নিয়া দীর্ঘ দিন ধইরা অর্চনা রানী ঋষি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতাছে। গেছে কাল আমার ভাই-ভাতিজার নামে মিথ্যা ধর্ষনের মামলা করছে। যা সম্পূর্ণ মিথ্যা-বানোয়াট। আমরা চাই প্রশাসন তদন্ত কইরা এর বিচার করুক।


কাজল চন্দ্র ঋষি বলেন, আমরা উনার যন্ত্রনায় অতিষ্ঠ। আমরা লুকায়া থাহা লাগে। আমরা উনার কাছ থেকে মুক্তি চাই। উনার জন্য আমরা মন্দিরে কোনো কাজ করতে ফারি না। পূজা দিতে ফারি না। কোনো কাজ করতে গেলেই ক’ আমরা মারতে গেছি। ফরে মামলা অ কইরা দে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট