1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নগর  বিএনপির সদস্য হাজী মুজিবুল হকের ঈদ শুভেচ্ছা বার্তা চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক হোসেন বাবলা ‘র ঈদ শুভেচ্ছা… ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে বিভিন্ন মসজিদে ঈদুল আযহা নামাজের সময়সূচী জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এম শুভ পাঠান।ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে। শেষ মুহূর্তে বেশ জমে উঠেছে ৩৯ নং ওয়ার্ডের কোরবানির পশুর হাট : দাম কিছুটা কমেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সিসিইউর সামনে রোগীর স্বজনের মোবাইল-মানিব্যাগ চুরি: নিরাপত্তা জোরদার ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি রাজনৈতিক ফায়দা লুটতেই সাবেক এমপি শাহজাহান মিয়ার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা প্রশাসনকে রাজনৈতিক ঢাল বানানোর অপচেষ্টা! ইউএনও’র নামে মানহানিকর সংবাদের বিরুদ্ধে কুচক্রম হল ইউএনও’র ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা!ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী… হোসেন চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের 

দিঘলিয়া উপজেলায় ধানের শীষের পক্ষে দিনভর যুবদলের নির্বাচনী সভা ও গণসংযোগ

স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

দিঘলিয়া উপজেলায় ধানের শীষের পক্ষে দিনভর যুবদলের নির্বাচনী সভা ও গণসংযোগ

জাহিদ হোসেন, ভ্র্যাম্যমান প্রতিনিধি-খুলনা

খুলনা-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব আজিজুল বারী হেলাল-এর নির্বাচনী প্রচারণায় মুখর হয়ে উঠেছে খুলনার দিঘলিয়া উপজেলা। প্রচারণার অংশ হিসেবে উপজেলার দিঘলিয়া সদর ইউনিয়ন, গাজীরহাট ইউনিয়ন ও জুট টেক্সটাইল মিল এলাকায় পৃথক গণসংযোগ, লিফলেট বিতরণ এবং নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ই জানুয়ারি) দুপুর ১:৩০ মিনিটে দিঘলিয়া উপজেলাধীন জুট টেক্সটাইল মিলস লিমিটেডের কর্মকর্তা ও শ্রমিকদের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক মো: কুদরত-ই-ইলাহী স্পীকারের নেতৃত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো: মনিরুল ইসলাম, সোহেল জাফর মঈন, মো: ফিরোজ আহমেদ, মামুন তালুকদার, ফারুক হোসেন ফকির, রানা, মনিরুল, সাব্বির, জিয়াউর রহমান, ফারুক আহমেদ, মিনহাজ ও সরোয়ারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একই দিনে দিঘলিয়া সদর ইউনিয়ন যুবদলের উদ্যোগে ৩ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এক নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিঘলিয়া সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ গোলাম হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় সভায় নেতাকর্মীদের মাঝে নির্বাচনী দিকনির্দেশনা প্রদান করা হয়। সভা শেষে বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিবিড় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
উক্ত সভায় ও গণসংযোগে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান বাবু, সাবেক গোলদার, দিঘলিয়া সদর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোঃ সাগর চৌধুরী, ৩ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ শরিফুল খাঁন, সাংগঠনিক সম্পাদক মোঃ আসলাম সা:, মোঃ রোমান মোড়ল, শেখ আলাল ও মোঃ সজীব খাঁনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়া বিকেল সাড়ে ৪টায় গাজীরহাট ইউনিয়নের মাঝিরগাতি বাজারে অপর একটি গণসংযোগ কর্মসূচি পালিত হয়। সেখানে মোল্লা বকতিয়ার আহসান ও ওয়াদুজ্জামান মিল্লাতসহ শতাধিক যুবদল নেতাকর্মী অংশ নেন। পৃথক এই কর্মসূচিগুলোতে নেতৃবৃন্দ তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট