1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

তাহিরপুরে ছাত্রদল নেতার মাদক সেবনের ছবি ভাইরাল, এলাকায় চাঞ্চল্য

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২২৫ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ:

 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এক ছাত্রদল নেতার মাদক সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ছবিটি ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, এক যুবক ঘরের ভেতরে বসে নেশাজাতীয় কিছু গ্রহণ করছেন। স্থানীয়দের দাবি, ছবির ওই ব্যক্তি তাহিরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিকুল ইসলাম আসিক। তিনি উপজেলার চতুর্থভুজ গ্রামের বাসিন্দা এবং সুরুজ আলীর পুত্র।

ছবিটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। সচেতন মহল বলছেন, তরুণ নেতৃত্বের সঙ্গে এ ধরনের অভিযোগ সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। তারা বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে অভিযুক্ত আসিকুল ইসলাম আসিক দাবি করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ছবিটি সম্পাদিত (এডিট করা) এবং এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে ছড়ানো হয়েছে।

দলীয় একটি সূত্র জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তাহিরপুর উপজেলার সচেতন মহল মনে করছেন, মাদকের বিরুদ্ধে সামাজিক ও প্রশাসনিকভাবে আরও কঠোর অবস্থান নেওয়া জরুরি, যাতে তরুণ সমাজ বিপথগামী না হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট