1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় শহীদ জিয়া স্কুল ফুটবলে ১৬ রাউন্ডে উত্তীর্ণ বেগম জান,মাহমুদুন্নবী চৌধুরী, পাঠানটুলী ও পতেঙ্গা হাইস্কুল.

চারঘাটে সাংবাদিকদের ইফতার মাহফিল ও রাজশাহী প্রেসক্লাবের সম্পাদকে সাধারণ সম্মাননা স্মারক প্রদান

মোঃগোলজার হোসেন হীরা বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

 

মোঃগোলজার হোসেন হীরা
বিশেষ প্রতিনিধি

রাজশাহীর চারঘাটে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক মিলনমেলা। এ উপলক্ষে ইফতার মাহফিল ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে চারঘাট থানা প্রেসক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চারঘাট থানা প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সনি আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তাফা মামুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও সম্মানজনক পেশা। সমাজের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও বাস্তব চিত্র তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী এবং চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক। এছাড়াও অনুষ্ঠানে চারঘাট থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রায়হান, যুগ্ম সম্পাদক সজিব ইসলাম, দপ্তর সম্পাদক শাহিনুর রহমান সুজন, প্রচার সম্পাদক পিন্টু আলী, সদস্য সাজ্জাত হোসেন, ইশতিয়াক বাপ্পি, জিল্লুর রহমান, রিমনসহ চারঘাটে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চারঘাট-বাঘার কৃতী সন্তান সাংবাদিক মো. গোলাম মোস্তাফা মামুনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে সাংবাদিকতা পেশায় চার দশক পূর্তি উপলক্ষে চারঘাটের প্রথম সাংবাদিক ও প্রথম প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মোজাম্মেল হককে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরা সম্ভব। তাই সত্য ও ন্যায়ের পক্ষে থেকে পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানান তারা। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনার মধ্য দিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট