1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স তামিমের ১৯তম জন্ম দিবস উদযাপন পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনি সহ কভার্ডভ্যান ছিনতাই, চালককে অচেতন অবস্থায় উদ্ধার…! পটিয়া চক্রশালার মেয়ে অন্তু দে : তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আলোকিত স্বপ্ন বাস্তবায়নের পথে

চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে নতুন মাইলফলক! পুলিশের মান উজ্জ্বল করে ‘সেরা ওসি’ নির্বাচিত হলেন সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন 

এসএম রুবেল' সিনিয়র ক্রাইম রিপোর্টার' চাঁপাইনবাবগঞ্জ
  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে নতুন মাইলফলক! পুলিশের মান উজ্জ্বল করে ‘সেরা ওসি’ নির্বাচিত হলেন সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন

বিশেষ অনুসন্ধান, ক্রাইম সিন ইউনিট চাঁপাইনবাবগঞ্জ মিডিয়া সেল |১৭ আগস্ট, ২০২৬।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় মাদক নির্মূল, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিংয়ে অনন্য নজির স্থাপনের স্বীকৃতিস্বরূপ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইনকে ‘চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি’ হিসেবে ঘোষণা করা হয়েছে। তাঁর এই সাফল্য জেলা পুলিশের অন্যান্য সদস্যদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব তৈরি করেছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে জেলা পুলিশ লাইন সভা কক্ষে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. একরামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, ৫ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত জুলাই মাসে অপরাধ নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন ও বিভিন্ন সেবাধর্মী কার্যক্রমের সুনির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী বিচার-বিশ্লেষণ করে একরামুল হোসাইনকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচন করা হয়। এই অর্জনের বিষয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ওসি একরামুল হোসাইন দেশ টিভিকে বলেন, “এই স্বীকৃতি শুধু আমার একার নয়, এটি পুরো সদর মডেল থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফসল। পুলিশ সুপার স্যারের দিকনির্দেশনায় আমরা চাঁপাইনবাবগঞ্জবাসীকে একটি নিরাপদ ও শান্তিময় পরিবেশ উপহার দিতে বদ্ধপরিকর। এই সম্মান আমার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল।”

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “পুলিশ সদস্যদের কর্মস্পৃহা এবং কাজের স্বীকৃতি বাড়াতে এ ধরনের পুরস্কার নিয়মিত দেওয়া হচ্ছে। এর ফলে এখন পুলিশ সদস্যদের মধ্যে ভালো কাজ করার প্রতিযোগিতা তৈরি হয়েছে। আমরা অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনব এবং ভালো কাজের জন্য পুরস্কার অব্যাহত রাখব।” বিশ্লেষকরা মনে করছেন, ওসি একরামুল হোসাইনের মতো সাহসী ও কর্মঠ পুলিশ কর্মকর্তার এই স্বীকৃতি সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা আরও বৃদ্ধি করবে এবং এটি অপরাধ দমনে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার আমূল পরিবর্তন: অপরাধ দমনে অনন্য নজির গড়ে ‘সেরা ওসি’ একরামুল হোসাইনের দক্ষতা ও সেবার  মানে জনগণের প্রতিক্রিয়া ও সুশীল সমাজের মূল্যায়ন তাঁর এই দুর্দান্ত কর্মদক্ষতা ও গতিশীল কর্মকাণ্ড দেখে স্থানীয় সুশীল সমাজ, বিশিষ্ট নাগরিক এবং সদর মডেল থানা এলাকার সাধারণ মানুষ অত্যন্ত আনন্দিত ও সন্তুষ্ট। পুলিশের এই মানবিক ও উজ্জ্বল নক্ষত্র কর্মকর্তার কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে সাধারণ জনমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা ও ভরসা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। ওসি একরামুল হোসাইন বলেন! এই সম্মান শুধু আমার একার নয়, এটি সদর মডেল থানার প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। পুলিশ সুপার স্যারের দিকনির্দেশনায় আমরা চাঁপাইনবাবগঞ্জবাসীকে নিরাপদ ও শান্তিময় পরিবেশ উপহার দিতে সবসময় দায়িত্বশীল আছি।

অনুষ্ঠানে জেলা পুলিশের মানবিক কর্মকর্তা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, পুলিশ সদস্যদের কর্মস্পৃহা ও নৈতিক মনোবল বাড়াতে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ নিয়মিত পুরস্কার দেওয়া হচ্ছে। এর ফলে পুলিশ সদস্যদের মধ্যে এখন ভালো কাজ করার সুস্থ প্রতিযোগিতা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, ওসি একরামুল হোসাইনের মতো কর্মঠ ও মানবিক কর্মকর্তার এমন অর্জন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করবে এবং অপরাধ দমনে এক নতুন মাইলফলক হিসেবে কাজ করবে। এই প্রত্যাশা সাধারণ মানুষ ও পুলিশ সদস্যরা কামনা করছেন। এসএম রুবেল সিনিয়র ক্রাইম রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ থেকে।।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট