বিশেষ অনুসন্ধান, ক্রাইম সিন ইউনিট চাঁপাইনবাবগঞ্জ মিডিয়া সেল |১৭ আগস্ট, ২০২৬।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় মাদক নির্মূল, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিংয়ে অনন্য নজির স্থাপনের স্বীকৃতিস্বরূপ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইনকে 'চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি' হিসেবে ঘোষণা করা হয়েছে। তাঁর এই সাফল্য জেলা পুলিশের অন্যান্য সদস্যদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব তৈরি করেছে।
রোববার (১৬ আগস্ট) দুপুরে জেলা পুলিশ লাইন সভা কক্ষে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. একরামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, ৫ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত জুলাই মাসে অপরাধ নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন ও বিভিন্ন সেবাধর্মী কার্যক্রমের সুনির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী বিচার-বিশ্লেষণ করে একরামুল হোসাইনকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচন করা হয়। এই অর্জনের বিষয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ওসি একরামুল হোসাইন দেশ টিভিকে বলেন, "এই স্বীকৃতি শুধু আমার একার নয়, এটি পুরো সদর মডেল থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফসল। পুলিশ সুপার স্যারের দিকনির্দেশনায় আমরা চাঁপাইনবাবগঞ্জবাসীকে একটি নিরাপদ ও শান্তিময় পরিবেশ উপহার দিতে বদ্ধপরিকর। এই সম্মান আমার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল।"
পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস তাঁর প্রতিক্রিয়ায় বলেন, "পুলিশ সদস্যদের কর্মস্পৃহা এবং কাজের স্বীকৃতি বাড়াতে এ ধরনের পুরস্কার নিয়মিত দেওয়া হচ্ছে। এর ফলে এখন পুলিশ সদস্যদের মধ্যে ভালো কাজ করার প্রতিযোগিতা তৈরি হয়েছে। আমরা অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনব এবং ভালো কাজের জন্য পুরস্কার অব্যাহত রাখব।" বিশ্লেষকরা মনে করছেন, ওসি একরামুল হোসাইনের মতো সাহসী ও কর্মঠ পুলিশ কর্মকর্তার এই স্বীকৃতি সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা আরও বৃদ্ধি করবে এবং এটি অপরাধ দমনে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার আমূল পরিবর্তন: অপরাধ দমনে অনন্য নজির গড়ে 'সেরা ওসি' একরামুল হোসাইনের দক্ষতা ও সেবার মানে জনগণের প্রতিক্রিয়া ও সুশীল সমাজের মূল্যায়ন তাঁর এই দুর্দান্ত কর্মদক্ষতা ও গতিশীল কর্মকাণ্ড দেখে স্থানীয় সুশীল সমাজ, বিশিষ্ট নাগরিক এবং সদর মডেল থানা এলাকার সাধারণ মানুষ অত্যন্ত আনন্দিত ও সন্তুষ্ট। পুলিশের এই মানবিক ও উজ্জ্বল নক্ষত্র কর্মকর্তার কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে সাধারণ জনমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা ও ভরসা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। ওসি একরামুল হোসাইন বলেন! এই সম্মান শুধু আমার একার নয়, এটি সদর মডেল থানার প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। পুলিশ সুপার স্যারের দিকনির্দেশনায় আমরা চাঁপাইনবাবগঞ্জবাসীকে নিরাপদ ও শান্তিময় পরিবেশ উপহার দিতে সবসময় দায়িত্বশীল আছি।
অনুষ্ঠানে জেলা পুলিশের মানবিক কর্মকর্তা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, পুলিশ সদস্যদের কর্মস্পৃহা ও নৈতিক মনোবল বাড়াতে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ নিয়মিত পুরস্কার দেওয়া হচ্ছে। এর ফলে পুলিশ সদস্যদের মধ্যে এখন ভালো কাজ করার সুস্থ প্রতিযোগিতা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, ওসি একরামুল হোসাইনের মতো কর্মঠ ও মানবিক কর্মকর্তার এমন অর্জন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করবে এবং অপরাধ দমনে এক নতুন মাইলফলক হিসেবে কাজ করবে। এই প্রত্যাশা সাধারণ মানুষ ও পুলিশ সদস্যরা কামনা করছেন। এসএম রুবেল সিনিয়র ক্রাইম রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ থেকে।।