1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স তামিমের ১৯তম জন্ম দিবস উদযাপন পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনি সহ কভার্ডভ্যান ছিনতাই, চালককে অচেতন অবস্থায় উদ্ধার…! পটিয়া চক্রশালার মেয়ে অন্তু দে : তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আলোকিত স্বপ্ন বাস্তবায়নের পথে

চসিকের ৩৯ নং ওয়ার্ডে ক্রেশ প্রোগ্রাম উদ্ধোধন: ডেঙ্গু এডিশ মশা নিধনে সচেতন হবার তাগিদ….!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

হোসেন বাবলা:১৪ অক্টোবর , চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর জোর নির্দেশনায় এবং চসিক স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এডিশ মশা নিধন ও মশার প্রজনন বিস্তারণ রোধ কল্পে চসিকের ক্রেশ প্রোগ্রাম এর আওতায় ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয়ের সামনে মশক নিধন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

চসিকের পরিচ্ছন্ন কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ক্যাপ্টেন এম. শামীম আহমেদ খান ( বি,এন) এই কর্মসূচির আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করেন।

এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য, সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, ওয়ার্ড সচিব প্রতিনিধি, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আশরাফ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, বিএনপি নেতা মোঃ শরীফ, মিজানুর রহমান পারুল, সুমন রহমান, ইউসুফ সুমন, মোঃ ফোরকান, ছাত্রনেতা মোঃ আকিব জাভেদ, মহসিন সোহেল এবং ওয়ার্ড পরিচ্ছন্ন সুপারভাইজার সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দক্ষিণ হালিশহর ওয়ার্ডের বন্দরটিলা এলাকা থেকে শুরু হয়ে ক্রেশ প্রোগ্রাম এর আওতায় ১৪ অক্টোবর, বুধবার সারাদিন সি ইউনিট এলাকার বিভিন্ন অলিগলিতে ও বাসাবাড়িতে ফকার মিশিনের সাহায্যে মশক নিধন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল।

পরে ৩৯ নং ওয়ার্ডের বি ইউনিট,এ ইউনিট এলাকায় এই কর্মসূচি পালন করা হবে এবং ৩৯ নং ওয়ার্ড ডেঙ্গু জ্বরের জন্য ইতিমধ্যে চসিকের রেড জোন হিসেবে চিহ্নিত হওয়ায় সকল নাগরিক কে পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রেখে সচেতন হবার দৃঢ় আহ্বান জানিয়েছেন মেয়র ডাঃ শাহাদাত হোসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট