1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় শহীদ জিয়া স্কুল ফুটবলে ১৬ রাউন্ডে উত্তীর্ণ বেগম জান,মাহমুদুন্নবী চৌধুরী, পাঠানটুলী ও পতেঙ্গা হাইস্কুল.

চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী এলাকায় চলন্ত গাড়ি থেকে এক সাংবাদিকের মোবাইল ফোন চুরির পর তার বিকাশ অ্যাকাউন্টের পিন রিসেট করে অনলাইন লোন গ্রহণ, ক্যাশ আউট ও একাধিক নম্বরে অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্টেশন রোডের একটি বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভি ফুটেজে এক অজ্ঞাত যুবকের উপস্থিতি ধরা পড়েছে। পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। ভুক্তভোগী সাংবাদিক মোহাম্মদ নজরুল ইসলাম দৈনিক সাঙ্গুর সিনিয়র সাংবাদিক। এ ঘটনায় সাত ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা তদন্তের দাবি জানিয়ে গত ৬ সেপ্টেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৭টা ২০ মিনিট থেকে ৭টা ৩০ মিনিটের মধ্যে কোতোয়ালী মোড় থেকে গাড়িযোগে কাজীর দেউড়ি-স্টেডিয়াম এলাকার দিকে যাওয়ার পথে নজরুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোনটি চুরি হয়। মোবাইল ফোনটি হারানোর বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান এবং তার বিকাশ নম্বরে যাতে কোনো অননুমোদিত লেনদেন না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। তবে অভিযোগকারীর দাবি, বিষয়টি জানানোর পরও তার বিকাশ অ্যাকাউন্টে একাধিক অননুমোদিত আর্থিক লেনদেন সংঘটিত হয়।
অভিযোগে বলা হয়, ওই দিন সকাল ৭টা ৪২ মিনিটে তার বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে বিকাশ-সিটি ব্যাংক অনলাইন লোন সেবা থেকে ২ হাজার টাকা লোন নেওয়া হয়। সকাল ৮টা ২২ মিনিটে স্টেশন রোডের ‘শিমলা ঝাল বিতান’ নামের বিকাশ এজেন্টের নম্বর ০১৪০৮৮০৭৫৯৩-এর মাধ্যমে ১৩ হাজার টাকা লেনদেন বা ক্যাশ আউট করা হয়। পরে সকাল ৮টা ৪৯ মিনিটে ০১৮৪৫৫৩০১৯১ নম্বরে আরও একটি আর্থিক লেনদেনের অভিযোগ করা হয়েছে। সাংবাদিক নজরুল ইসলামের দাবি, এসব লেনদেন তিনি নিজে করেননি এবং কাউকে তার পক্ষে এসব লেনদেন করার অনুমতিও দেননি।
বিকাশ কর্মকর্তা পরিচয়ে ফোন
অভিযোগে আরও বলা হয়, ২ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১১টা ৩ মিনিটে ০১৭৬৬৬৮২৩৬৯ নম্বর থেকে একজন ব্যক্তি ফোন করে নিজেকে বিকাশ হেড অফিসের কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। তিনি টাকা উদ্ধার করে দেওয়ার কথা বলেন। পরে মুরাদপুরের বিকাশ সেবা কেন্দ্রে যোগাযোগ করলে ওই নম্বরটি বিকাশের কোনো কর্মকর্তার নম্বর নয় বলে জানানো হয় বলে দাবি করেছেন অভিযোগকারী।
সিম ডিঅ্যাক্টিভেশন নিয়েও সন্দেহ

মোবাইল ফোন চুরির পর তার ব্যবহৃত ০১৮১২৩৭৫৭৫৫ নম্বরের সেবা বন্ধ বা ডিঅ্যাক্টিভেশনের কোনো কার্যক্রম করা হয়েছিল কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন নজরুল ইসলাম।
তিনি জানান, ১ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে কোতোয়ালী এলাকার একটি রবি সেবা কেন্দ্র থেকে একই নম্বরের সিম পুনরায় সংগ্রহ করেন। সিমটি অন্য মোবাইল ফোনে ব্যবহার করার পর তিনি কল করতে পারলেও সারাদিন কোনো কল আসছিল না। পরদিন মুরাদপুর রবি সেবা কেন্দ্রে যোগাযোগ করলে তার নম্বরের বিষয়ে ডিঅ্যাক্টিভেশন বা সেবা-সংক্রান্ত কোনো অনুরোধ করা হয়েছিল বলে তথ্য পান বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।
মোবাইল ফোন চুরির পরপরই তিনি বিষয়টি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মৌখিকভাবে জানান। পরে ১ সেপ্টেম্বর কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। অভিযোগে জিডি নম্বর ৪৩ উল্লেখ করা হয়েছে।
সাত ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা তদন্তের দাবি
সিএমপি কমিশনারের কাছে দেওয়া অভিযোগে নজরুল ইসলাম স্টেশন রোডের ‘শিমলা ঝাল বিতান’, ০১৮৪৫৫৩০১৯১ নম্বর ব্যবহারকারী অজ্ঞাত ব্যক্তি, ০১৭৬৬৬৮২৩৬৯ নম্বর ব্যবহারকারী অজ্ঞাত ব্যক্তি, বিকাশের প্রধান গ্রাহক সেবা কর্মকর্তা নিশাত রহমান, বিকাশের চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলের জেনারেল ম্যানেজার ও আঞ্চলিক অপারেশন প্রধান অনুপম দে, আজিয়াটা রবি লিমিটেডের সিনিয়র রিজোনাল হেড সাঈদ চৌধুরী এবং বিকাশ অনলাইন লোন সেবার সংশ্লিষ্ট কর্মকর্তা বা ম্যানেজারের ভূমিকা তদন্তের দাবি জানিয়েছেন।
তবে অভিযোগে নাম উল্লেখ থাকা ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে—এমন কোনো তথ্য পাওয়া যায়নি। অভিযোগকারী তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে যাচাই করার আবেদন করেছেন।
সিসিটিভি ফুটেজে অজ্ঞাত যুবক
পুরো ঘটনার তদন্তে স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভি ফুটেজকে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে দেখা হচ্ছে। অভিযোগকারীর দেওয়া তথ্য অনুযায়ী, ফুটেজে একজন অজ্ঞাত যুবককে লেনদেনের সময় দেখা গেছে।
এ ঘটনায় পুলিশ ওই ফুটেজ সংগ্রহ করে যাচাই করছে বলে জানিয়েছে। পাশাপাশি লেনদেনের সময়কার তথ্য, সংশ্লিষ্ট মোবাইল নম্বর, ডিভাইস এবং অন্যান্য প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
সাংবাদিক নজরুল ইসলামের দাবি, হারানো বা চুরি হওয়া মোবাইল ফোন ব্যবহার করে বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ ও অর্থ উত্তোলনের ঘটনায় কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা জরুরি। তিনি বলেন, মোবাইল ফোন চুরির অল্প সময়ের মধ্যে আর্থিক অ্যাকাউন্টে প্রবেশ করে লেনদেনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এর সঙ্গে কোনো অসাধু ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা থাকলে তদন্তের মাধ্যমে তা বের করে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
পুলিশ বলছে, গ্রেফতারের চেষ্টা চলছে
কোতোয়ালী থানার এসআই রাশেদুল ইসলাম বলেন, মোবাইল চুরির পর বিকাশের পিন রিসেট করে অর্থ লেনদেনের ঘটনায় জড়িত যুবককে গ্রেফতারের চেষ্টা চলছে। যে দোকান থেকে টাকা লেনদেন হয়েছে, সেখান থেকে আরও কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে বিভিন্ন তথ্য নেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ হাতে পাওয়ার পর তা বিভিন্ন এলাকায় পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে অগ্রগতি পাওয়া যাবে।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদ নূর বলেন, সাংবাদিকের মোবাইল ফোন চুরির পর বিকাশের পিন রিসেট করে অর্থ লেনদেনের ঘটনায় জড়িত এক যুবকের কিছু ছবি ও ভিডিও পুলিশের হাতে এসেছে। বিভিন্ন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট