1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সিসিইউর সামনে রোগীর স্বজনের মোবাইল-মানিব্যাগ চুরি: নিরাপত্তা জোরদার ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি

বিশেষ প্রতিনিধি-এম নজরুল ইসলাম খান, চট্টগ্রাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি-এম নজরুল ইসলাম খান, চট্টগ্রাম

 

২৬ মে ২০২৬ চট্টগ্রামের ‘Chittagong Maa-O-Shishu Hospital Medical College’- (চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল)–এর সিসিইউ ইউনিটের সামনে অপেক্ষমাণ রোগীর স্বজনদের অবস্থানস্থল থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রোগীর স্বজনদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, হাসপাতালটির সিসিইউ ইউনিটের ৬ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন মোহাম্মদ হোসাইন। তাঁর রোগী-প্রতিনিধি ও নিকট আত্মীয় হিসেবে উপস্থিত ছিলেন মো. লোকমান হোসেন। গতকাল রাতে সিসিইউ ইউনিটের সামনে অপেক্ষমাণ রোগীর স্বজনদের নির্ধারিত স্থানে অবস্থানকালে তাঁর মোবাইল ফোন ও মানিব্যাগ চুরি হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, সিসিইউ ও আইসিইউ ইউনিটের সামনে প্রতিদিন অসংখ্য রোগীর স্বজন ও পেশেন্ট অ্যাটেনডেন্ট উদ্বেগ ও দুশ্চিন্তার মধ্যে রাতযাপন করেন। এমন একটি সংবেদনশীল স্থানে চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।
তাদের দাবি, হাসপাতালের ছয় তলায় সিসিইউ ইউনিটের সামনে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হতে পারে। একই সঙ্গে ওই সময় উপস্থিত কেউ সন্দেহভাজন ব্যক্তিকে চিনে থাকলে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দ্রুত সিসি ক্যামেরা পর্যবেক্ষণ, দোষীদের শনাক্ত, আইনগত ব্যবস্থা গ্রহণ এবং হাসপাতালের নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট