
নিজস্ব প্রতিবেদক:১৩ জুন ( চট্টগ্রাম)
চট্টগ্রাম লালদীঘি ময়দানে ১১ দলীয় জোটের উদ্যোগে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিরোধীদলীয় নেতা ও সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, এমপি।

default
এসময় উদ্ধোধক ও প্রধান বক্তার বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও এলডিপির চেয়ারম্যান আলহাজ্ব লে, কর্ণেল অলি আহমেদ বীর বিক্রম,
এসময় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি,
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা আল্লামা মামুনুল হক,কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য জাফর সাদেক ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য জাফর সাদেক, অধ্যক্ষ আমিরুজ্জামান, মাওলানা মোস্তাফিজুর রহমান, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার,
এনসিপির সমন্বয়ক মোহাম্মদ নাহিদুল ইসলাম এমপি, নাসির উদ্দিন পাটোয়ারী, জাগপার কেন্দ্রীয় সহ-সভাপতি শফিউল্লাহ প্রধান, ব্যারিস্টার ফুয়াদ হাসান, নেজাম ইসলামী পার্টির চেয়ারম্যান আলহাজ্ব মোসাহেব উদ্দিন চৌধুরী, খেলাফত মজলিসের চট্টগ্রাম জেলা কমিটির প্রতিনিধি নগর, উত্তর, দক্ষিণ এবং বিভাগীয় শহর, জেলা -উপজেলা ও দায়িত্বশীল থানা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
জামায়াতে ইসলামীর আমির বলেন,গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দালালী মার্কা রাজনৈতিক কার্যক্রম বিএনপি সরকার বন্ধ না করলে আবারো জুলাই বিপ্লবের মাধ্যমে এই উল্টো পথে হাঁটা সরকার কে ক্ষমতা থেকে নামানো হবেই।
১০০ দিনের কর্মকান্ড থেকে ৩০০ অধিকাংশ অভিযোগ রয়েছে পূর্বের উত্তরসূরীদের দেখানো পথে হাঁটতে গেলে জনগণের পৃষ্ঠায় পড়তে হবে।
দেশের স্বার্থে স্বাধীনতা সার্বভৌমত্ব অন্য দেশের কাছে বিকিয়ে দিয়ে দালালী না করে দেশের মানুষের মাঝে সেবা দিন। অন্যথায় আওয়ামী ফ্যাসিস্ট সরকারের চেয়ে ও কঠিন পরিস্থিতিতে বিএনপি কে পড়তে হবে বলে চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আমীরে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ড, শফিকুর রহমান।
তিনি আরো বলেন, দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন সহ জুলাই যুদ্ধাদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে দৃঢ় আহ্বান জানিয়েছেন।