1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

চকবাজার ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডে দাঁড়িপাল্লার সমর্থনে গণমিছিল অনুষ্ঠিত

সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রামঃ
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৮৫ বার পড়া হয়েছে

সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রামঃ

চকবাজার ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডে দাঁড়িপাল্লার সমর্থনে গণমিছিল অনুষ্ঠিত

জুলাইয়ের আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দাঁড়িপাল্লায় ভোট দিন — ডা. একেএম ফজলুল হক

চট্টগ্রাম, ২৩ জানুয়ারি ২৬চট্টগ্রামের চকবাজার থানাধীন ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার সমর্থনে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ২ নম্বর গেইট এলাকায় আয়োজিত এই গণমিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. একেএম ফজলুল হক।

গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে ডা. একেএম ফজলুল হক বলেন, জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে এ দেশের মানুষ যে ন্যায়বিচার, সুশাসন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখেছে, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের একমাত্র উপায় হলো দাঁড়িপাল্লায় ভোট দেওয়া।

তিনি বলেন, দেশবাসী আর দুর্নীতি, দুঃশাসন ও লুটপাটের রাজনীতি চায় না। মানুষ চায় আল্লাহর বিধানভিত্তিক একটি কল্যাণরাষ্ট্র।তিনি আরও বলেন, চট্টগ্রাম-৯ আসনের জনগণ যদি আমাকে সুযোগ দেন, তাহলে এই এলাকার মানুষের ন্যায্য অধিকার আদায়ে আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকবো।” তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করার আহ্বান জানান।

চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শহিদুল্লাহ, থানা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ইলিয়াছ, এরশাদ উল্লাহ প্রমুখ।

 

গণমিছিলে জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটি বাগমনিরাম ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট