1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স তামিমের ১৯তম জন্ম দিবস উদযাপন পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনি সহ কভার্ডভ্যান ছিনতাই, চালককে অচেতন অবস্থায় উদ্ধার…! পটিয়া চক্রশালার মেয়ে অন্তু দে : তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আলোকিত স্বপ্ন বাস্তবায়নের পথে

খুলনা-১ আসনে আমীর এজাজ খাঁন জয়ী — কান্নার গল্পে ভোট দিল মানুষ!

রানী শিকদার _স্টাফ রিপোর্টার//
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৯ বার পড়া হয়েছে

 

রানী শিকদার _স্টাফ রিপোর্টার//

 

খুলনা-১ আসনে বিএনপির আমীর এজাজ খাঁন ১ লাখ ২১ হাজার ৩৫২ ভোট পেয়ে জয়ী — জামায়াতের কৃষ্ণ নন্দীকে ৫১ হাজার ভোটে হারালেন!এ জয় রূপসার সাংবাদিক মোল্লা জাহাঙ্গীর আলমের রিপোর্টের জয় — আর খুলনা-১ এর সাধারণ মানুষের জয়!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে খুলনা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী *আমীর এজাজ খাঁন* ১ লাখ ২১ হাজার ৩৫২ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী *কৃষ্ণ নন্দী* পেয়েছেন ৭০ হাজার ৩৪৬ ভোট—অর্থাৎ *৫১,০০৬ ভোটের ব্যবধানে পরাজিত!

কান্নার গল্প — যা মানুষের হৃদয় ছুঁয়ে গেছে: গত ১০ ফেব্রুয়ারি, সকালে দাকোপ উপজেলার একটি নির্বাচনী সভায় আমীর এজাজ খাঁন হিন্দু-মুসলিম সাধারণ মানুষদের সামনে *কেঁদে কেঁদে বলেন:“আমি এতিম… মা-বাবা নেই। আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। আমার পিতা-মাতা নেই — আপনারাই আমার পরিবার। এটা আমার শেষ বারের মতো আপনাদের কাছে আবেদন — আমাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।

অপরদিকে রূপসার সাংবাদিক মোল্লা জাহাঙ্গীর আলমের অসাধারণ একটা রিপোর্ট* আমীর এজাজ খাঁনের এক কান্নার মুহূর্ত নিয়ে একটি রিপোর্ট তৈরি করেন — যার শিরোনাম ছিল: আমি এতিম… মা-বাবা নেই’— কাঁদতে কাঁদতে ধানের শীষে ভোট চাইলেন আমীর এজাজ”*

এই রিপোর্টের প্রতিটি লাইন এখনো খুলনা-১ এর মানুষের চোখের সামনে জেগে ওঠে। অন্তু লস্কর বলেন:
এ জয় আমাদের খুলনা-১ আসনের সকল সাধারণ জনগণের সঙ্গে ও রূপসার সাংবাদিক মোল্লা জাহাঙ্গীর আলমের জয় — এটা শুধু জয় নয় অনেক বড় একটা জয়।

বেসরকারি ভাবে ভোটের ফলাফল_আমীর এজাজ খাঁন ১,২১,৩৫২ ভোটে বিজয়ী। আর কৃষ্ণ নন্দী ৭০,৩৪৬ পেয়ে পরাজিত।ভোটের ব্যবধান ৫১,০০৬
জয়ের ঝড়!

অন্তু লস্কর (খুলনা-১ আসনের সাধারণ জনগণ) তিনি বলেন “আমীর এজাজ ভাইয়ের কান্না আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। আমরা ভোট দিয়েছি — কারণ তিনি আমাদের সন্তান, আমাদের ভাই।” মোল্লা জাহাঙ্গীর আলম (সাংবাদিক)“এটা তার শুধু একটি রিপোর্ট ছিল না — এটা ছিল একটি আন্দোলন। আমীর এজাজ খাঁনের কান্না যা মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে গেছে!।

এ ছাড়াও অন্তু লস্কর খুলনা-১ আসনের সকল সাধারণ জনগণকে অভিনন্দন জানিয়ে বলেন —আপনারা সঠিক পছন্দ করেছেন! আপনাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বীকার করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট