1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

কিশোরগঞ্জে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ এর কর্মসূচির অংশ হিসেবে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন

বিশেষ প্রতিনিধি:- নার্গিস আক্তার মুন্নি কিশোরগঞ্জ।
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

উক্ত কর্মসূচির অংশ হিসেবে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে এবং মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। মান্যবর জেলা প্রশাসক জনাব সোহানা নাসরিনের অগ্রণী পদচারণায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে আয়োজিত র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত হয় আলোচনা সভা ও এ দিবস উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

আলোচনা সভায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন।মান্যবর জেলা প্রশাসক তাঁর বক্তব্যে মাদক নির্মূলে জেলা প্রশাসনের কঠোর অবস্থান ব্যক্ত করে উপস্থিতির উদ্দেশ্যে সন্তানের প্রতি পরিবারের যত্নশীল হওয়া, ধর্মীয় মূল্যবোধের যথাযথ চর্চা, বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণে শিক্ষক ও পরিবারের ভূমিকা, মাদকগ্রহীতাদের কার্যকর পুনর্বাসন প্রভৃতি বিষয়ে আলোকপাত করেন ও মাদক নির্মূলে সকলের ঐকান্তিক সহযোগিতার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন(দায়িত্বপ্রাপ্ত) ডা: মোঃ নাজমুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ এরশাদুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ শরিফুল হক, উপজেলা নির্বাহী অফিসার (কিশোরগঞ্জ সদর) জনাব মোঃ কামরুল হাসান মারুফ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ নানান শ্রেণী পেশার মানুষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট