
ক্রীড়া প্রতিবেদক:২৫ অক্টোবর, চট্টগ্রাম

গত ২৩ অক্টোবর’২৬ ইং,শুক্রবার বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে….মেয়র একাডেমী কাপ ফুটবলের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর ও সাবেক ফুটবলার মাহাবুব আলম পলো এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক ক্রিকেটার, আইসিসি চ্যাম্পিয়নস দলের তারকা খেলোয়াড় আকরাম খান এর একাডেমির বিভিন্ন বিষয়ে বিশেষ সাক্ষাত করেন একাডেমির পরিচালক ও জেনারেল সেক্রেটারি, সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা।
এসময় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও বিভিন্ন একাডেমির পরিচালক, ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ এবং মহানগর ক্রীড়া সংস্থা,জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একাডেমির কার্যক্রম ,অ-১৪/ অ-১৫ ও ১৬-১৮ বয়সী খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত রাখতে অনুরোধ জানিয়েছেন বাফুফের ডিরেক্টর পলো। 
তিনি বিগত দিনের কর্মসূচি-১৩,১৪ একাডেমি কাপের প্রশংসা,১৪ দলের প্রস্তুতি সহ নভেম্বর মাসে শেষ দিকে বাফুফের কর্মশালা সহ বিভিন্ন ধরনের ক্রীড়া আয়োজনে অংশগ্রহণ, স্পন্সর প্রতিষ্ঠান যুক্ত করণ,উইমেন্স টিম গঠন,প্রীতি ম্যাচ, প্রদর্শনী ম্যাচ,পরিচালক ও ব্যবস্থাপনা কমিটির কাঠামো নতুন করে সাজাতে ও অনুরোধ জানান।সব মিলিয়ে বাফুফের এই ডাইরেক্টর মাহাবুব আলম পলো খুবই সন্তুষ্টি প্রকাশ করেছেন।