1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স তামিমের ১৯তম জন্ম দিবস উদযাপন পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনি সহ কভার্ডভ্যান ছিনতাই, চালককে অচেতন অবস্থায় উদ্ধার…! পটিয়া চক্রশালার মেয়ে অন্তু দে : তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আলোকিত স্বপ্ন বাস্তবায়নের পথে

চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে

হোসেন বাবলা,২৫ অক্টোবর ,চট্টগ্রাম
  • প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক:২৫ অক্টোবর

বোয়ালখালীতে চেস চ্যাম্পিয়নশিপ’-এ উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO) মেহেদী হাসান ফারুক সাহেবের কথা—যিনি একাধারে একজন দায়িত্বশীল প্রশাসক, নিবেদিতপ্রাণ সংগঠক এবং হৃদয়বান ক্রীড়াপ্রেমী মানুষ। একজন সরকারি কর্মকর্তার দায়িত্ব কেবল দাপ্তরিক প্রশাসনিক কাজের মধ্যেই সীমাবদ্ধ নয়।

সমাজ ও তরুণ প্রজন্মের মেধা ও মনন বিকাশেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে।  মেহেদী হাসান ফারুক তাঁর কর্ম ও আন্তরিকতার মাধ্যমে এই সত্যটিই দারুণভাবে প্রমাণ করেছেন।

*আয়োজন থেকে দাবার বোর্ড—সবখানেই তাঁর উজ্জ্বল উপস্থিতি*টুর্নামেন্টের আগের দিন থেকে শুরু করে শেষ মুহূর্ত পর্যন্ত তাঁর সক্রিয় সম্পৃক্ততা, সুশৃঙ্খল তদারকি এবং দাবার প্রতি অনুরাগে আমি অভিভূত!

তিনি শুধু আয়োজনের তদারকি করেই তাঁর দায়িত্ব শেষ করেননি; পরম উৎসাহে নিজেও দাবার বোর্ডে বসে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তাঁর এই সরাসরি অংশগ্রহণই প্রমাণ করে—তিনি কেবল একজন প্রশাসক নন, হৃদয়ে লালন করেন সত্যিকারের ক্রীড়াসুলভ মানসিকতা।

তাঁর অমায়িক সৌজন্যতা, দায়িত্ববোধ এবং খেলাধুলার প্রতি গভীর টান আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা যখন নিজে এমন উদ্যমী হয়ে মাঠে নামেন, তখন সেই আয়োজন শুধু একটি সাধারণ প্রতিযোগিতায় সীমাবদ্ধ থাকে না; তা হয়ে ওঠে খেলোয়াড়, আয়োজক ও তরুণ প্রজন্মের জন্য এক দারুণ অনুপ্রেরণার উৎস।

 

আমার দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতার আলোকেই নির্দ্বিধায় বলতে পারি—জনাব মেহেদী হাসান ফারুক আমার দেখা অন্যতম ব্যতিক্রমী, মানবিক ও ক্রীড়াবান্ধব কর্মকর্তা। তাঁর মতো আন্তরিক ও উদ্যমী কর্মকর্তারা দায়িত্বে থাকলে তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার আরও বেগবান হবে এবং আমাদের নতুন প্রজন্ম তাদের সুপ্ত প্রতিভা বিকাশের দারুণ সুযোগ পাবে—এ আমার দৃঢ় বিশ্বাস।

বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপকে সাফল্যমণ্ডিত, সুশৃঙ্খল ও প্রাণবন্ত করে তোলার জন্য তাঁর প্রতি অন্তরের অন্তস্তল থেকে গভীর কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও অভিনন্দন জানাচ্ছি।

দাবার মতো বুদ্ধিবৃত্তিক খেলা তরুণদের চিন্তাশক্তি, ধৈর্য, মনোযোগ ও কৌশলগত দক্ষতা বৃদ্ধিতে দারুণ ভূমিকা রাখে। দাবার এই আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি উপজেলায়, গড়ে উঠুক সুস্থ ও সুন্দর ক্রীড়াবান্ধব পরিবেশ।

দু’দিন ব্যাপী দাবা টুর্নামেন্টের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদ উল্লাহ।

আয়োজনের সার্বিক সহযোগিতা ও‌ পরিচালনা করেছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার দাবা কমিটির যুগ্ম সম্পাদক ও ফিদে অরবিটার, প্রকৌশলী এস এম  তারেক।

এতে মহসিন জামাল পাপ্পু (ডেপুটি আরবিটার),আসিফ মাহমুদ ( আরবিটার), নুরুল আমিন ( আরবিটার), তানজিলা তুর নুর ( আরবিটার) ও প্রজিব বড়ুয়া ( সহকারী আরবিটার) অকাল্ত পরিশ্রম এই টুর্নামেন্টকে শুরু থেকে শেষ পর্যন্ত সফল ভাবে শেষ করার জন্য  ধন্যবাদ জানিয়েছেন  এস এম তারেক, তিনি উপজেলার সকল কর্মকর্তা কর্মচারী,সকল স্বেচ্ছাসেবক, নিরাপত্তা বাহিনীকেও ধন্যবাদ জানান।চ

বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ পূর্ণ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সাবেক জেলা চ্যাম্পিয়ন রহমান মুজিবুর,২য় স্থান পুরস্কার লাভ করেছেন রাব্বি হোসেন সেলিম,৩য় স্থান-শাহীন হক,৪র্থ…. ৫ম এম এ মালেক,৬ ষষ্ঠ সত্যঞ্চয় টিটু,৭ম হালিশহরের হাসান,৮ম….. ৯ম… এবং ১০ম স্থানে মোঃ ইউসুফ আলী পুরস্কার লাভ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট