1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স তামিমের ১৯তম জন্ম দিবস উদযাপন পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনি সহ কভার্ডভ্যান ছিনতাই, চালককে অচেতন অবস্থায় উদ্ধার…! পটিয়া চক্রশালার মেয়ে অন্তু দে : তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আলোকিত স্বপ্ন বাস্তবায়নের পথে

প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো

হোসেন বাবলা, চট্টগ্রাম
  • প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:২৪ অক্টোবর, চট্টগ্রাম

মানুষ বয়সে বাঁচে না মানুষ বাঁচে তার কর্মে। দেশে কিছু দেশ প্রেমিক মানুষ জন্মায় দেশটাকে পরিবর্তন করার জন্য তাদের মধ্যে প্রফেসর শায়েস্তা খান অন্যতম।

চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থা সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শায়েস্তা খানের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থা আয়োজিত স্মরণ সভায় বক্তারা এই কথা বলেন।

চট্টগ্রাম জেলা স্টেডিয়ামস্থ চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থা আয়োজিত প্রফেসর শায়েস্তা খান স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও সংস্থার সভাপতি হাসান মোহাম্মদ শওকত আলী।

সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৈয়বুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক ফরিদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসান মোহাম্মদ শওকত আলী বলেন, প্রফেসর শায়েস্তা খান স্যার ছিলেন চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার একজন প্রবাদ পুরুষ। খেলাধুলা ও শিক্ষার মাধ্যমে যুব সমাজকে এগিয়ে নিতে প্রফেসর শায়েস্তা খান যে কাজ করে গেছেন তার সেই মহান উদ্যোগের কাছে আমরা মাথা নত করি। খেলাধুলায় তার এই অবদান ও নিরলস চেষ্টাকে স্মরণ রেখে আমরা যারা মহানগর ক্রীড়া সংস্থায় আছি, যারা বাহির থেকে এসেছি ও আপনারা যারা চট্টগ্রামের মানুষ আসুন সবাই মিলে শায়েস্তা খান স্যার যেটা ছেয়েছিলেন আমরা সেটা করি। যুব সমাজকে বিভিন্ন ইভেন্ট মাঠে এনে স্যারের রেখে যাওয়া কৃতকর্ম গুলো আমরা এগিয়ে নিয়ে যাই।

তিনি আরও বলেন, স্যারকে নতুন করে ব্যাখা করার কিছু নাই। তিনি মহসীন কলেজে আমারও শিক্ষক ছিলেন। লেখাপড়া শেষে আমি যখন ২০০১ থেকে ২০০৪ সালে প্রথম ও এরপর ২০১৫ থেকে ২০২২ সালে চট্টগ্রামে চাকুরি করি তখন এই সংস্থা নিয়ে তাকে সারাদিন দৌড়াদৌড়ির মধ্যে দেখেছি।

সভায় অন্যান্য বক্তারা চট্টগ্রামের ক্রীড়াঙ্গন ও শিক্ষায় তার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে শায়েস্তা খান স্যারের মত খেলাধুলা ও শিক্ষাসহ বহুগুনে গুনাণিত মানুষ যেন আমাদের সমাজে উঠে আসে আমরা সেই কামনা করেন।

স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন ডিসি হেড কোয়াটার মোঃ ফেরদৌস আলী, ডিসি দক্ষিণ মোঃ হাবিবুর রহমান, ডেইলি পিপলস ভিউ সম্পাদক ও প্রকাশক ওসমান গণি মনসুর, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহামুদ, সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাব রেজা চৌধুরী ও সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, মহানগর ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ইবাদুল হক লুলু ও নিয়াজ মোহাম্মদ খান, সিজেকেএস সাবেক যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম,সিডিএফএ’র সা:সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল, প্রফেসর শায়েস্তা খানের পুত্র ডাঃ ইসতিয়াক খান প্রমুখ।

এর পূর্বে বিকালে খতমে কোরান খতম অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট