1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স তামিমের ১৯তম জন্ম দিবস উদযাপন পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনি সহ কভার্ডভ্যান ছিনতাই, চালককে অচেতন অবস্থায় উদ্ধার…! পটিয়া চক্রশালার মেয়ে অন্তু দে : তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আলোকিত স্বপ্ন বাস্তবায়নের পথে

ফিদে আরবিটার হলেন চবি’র শিক্ষার্থী তানজিলা তুর নুর: দঃ হালিশহর চেস ক্লাবের অভিনন্দন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক:১৫ অক্টোবর, চট্টগ্রাম

বিগত আগস্ট ২০২৫- ‘2nd CUCC International Open Rapid Rating Chess Tournament 2025’-এ অ্যাসিস্ট্যান্ট আরবিটার হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে আরবিটিংয়ে যাত্রা শুরু করেন এবং পরে কাজের দক্ষতা- যোগ্যতার প্রমাণ দিয়ে একই বছরের ২৯ ডিসেম্বর ন্যাশনাল আরবিটার হিসেবে লাইসেন্সপ্রাপ্ত হন।

এরই ধারাবাহিকতার আলোকে গত ১৫ফেব্রুয়ারি’২৬-এ ফিদে এডুকেশন কমিশন কর্তৃক আয়োজিত ৩৪তম ‘প্রিপারেশন অব টিচার্স’ (Preparation of Teachers) কোর্স সম্পন্ন করে পরীক্ষায় উত্তীর্ণের মাধ্যমে বাংলাদেশের সর্বকনিষ্ঠ ‘ফিদে স্কুল ইনস্ট্রাক্টর’ (FIDE School Instructor) হিসেবে স্বীকৃতি অর্জন করেন ।

একই বছরের ২- ৫ অক্টোবর চেস সাউথ আফ্রিকা কর্তৃক আয়োজিত ও ফিদে (FIDE)-এর অধীনে অনুষ্ঠিত ৩৪০তম ইন্টারনেট-বেসড ফিদে আরবিটার সেমিনারে (The 240th Internet-Based FIDE Arbiters’ Seminar) অংশগ্রহণ করে পরীক্ষায় উত্তীর্ণের মাধ্যমে অর্জন করেন অনন্য ‘ফিদে আরবিটার সেমিনার নর্ম’ (FIDE Arbiter Seminar Norm)।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ (IER)-এ এম.এইড এ অধ্যয়নরত তিনি।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার দাবা কমিটির সাবেক সদস্য , চট্টগ্রাম জেলা দাবা খেলোয়াড় সমিতির প্রচার সম্পাদক এবং চট্টগ্রামের বিভিন্ন একাডেমিতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে দেশের দাবাকে এগিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছেন এই নারী শিক্ষার্থী তানজিলা তুর নূর।

এই অনন্য অর্জনের জন্য দক্ষিণ হালিশহর চেস ক্লাব, দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি,লাকী ক্লাব হালিশহর,গোসাইল ডাঙ্গা যুবক গোষ্ঠী দাবা কমিটির পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

বিশেষ করে দক্ষিণ হালিশহর চেস ক্লাবের সভাপতি নূরুল কবির মুসা, ফুটবল একাডেমির পরিচালক ও ক্রীড়া সংগঠক, সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, সিনিয়র সহ-সভাপতি শিক্ষক মোঃ আব্দুল হামিদ, সহ- সভাপতি মোঃ শামীম আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দরা শুভেচ্ছা জানিয়েছেন। সবাই তাহার উজ্জ্বল সাফল্য কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট