1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স তামিমের ১৯তম জন্ম দিবস উদযাপন পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনি সহ কভার্ডভ্যান ছিনতাই, চালককে অচেতন অবস্থায় উদ্ধার…! পটিয়া চক্রশালার মেয়ে অন্তু দে : তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আলোকিত স্বপ্ন বাস্তবায়নের পথে

শাহজাদপুরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন উপকরণ বিতরণ

মোঃ গোলজার হোসেন হীরা বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

শাহজাদপুরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন উপকরণ বিতরণ
মোঃ গোলজার হোসেন হীরা বিশেষ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় জেলে, অসহায় পরিবার, শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। শাহজাদপুর উপজেলা পরিষদের শহীদ স্মৃতি হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃএম এ মুহিত এমপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম।
অনুষ্ঠানে মৎস্যজীবীদের মাঝে জাল, অসহায় পরিবারের জন্য সেলাই মেশিন, শিক্ষার্থীদের মাঝে racket, রাকেট, স্কুলব্যাগ ও ফুটবল, প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার এবং পূজামণ্ডপে অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ডাঃ এম এ মুহিত বলেন, শাহজাদপুরের মানুষের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চান তিনি। সরকারি সহায়তা প্রদানে কোনো বৈষম্য থাকবে না। চাহিদা ও সক্ষমতা অনুযায়ী সরকারি সহায়তার মাধ্যমে সমাজকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ভবিষ্যতে মেয়েদের জন্য ক্যারম বোর্ড দেওয়ার বিষয়েও নির্দেশনা দেন।

অনুষ্ঠানে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাক্তার মাসুদ রানা উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সিনিয়র সহসভাপতি আব্দুল জব্বার, পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, স্মৃতি সংসদের সভাপতি রেজাউল ইসলাম রাজা, সাধারণ সম্পাদক আব্দুস সালাম তোতা, শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি আবুবক্কার রঞ্জু, কমল শাহা মিন্টু আহবায়ক বাংলাদেশ পূজা উদযাপন front, ফ্রন্ট সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ কর্মসূচির মাধ্যমে প্রতিবন্ধী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বী হতে সহায়তা করার উদ্যোগ নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট