
নিজস্ব প্রতিবেদক:৫ অক্টোবর
পুলিশ-৩, চট্টগ্রামের পুলিশ সুপার মিসেস মাহমুদা বেগম মহোদয় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে উক্ত সম্মাননা ও বৃত্তির অর্থ তুলে দেন।
০৫ অক্টোবর, রোববার দুপুরে পুলিশ সুপার মহোদয় কৃতি শিক্ষার্থীদের সাফল্যের জন্য তাদের ও অভিভাবকদের অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও সাফল্য অর্জনের শুভকামনা ব্যক্ত করেন।

উল্লেখ্য যে, ২০২৪ -২৫ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় সকল বিষয়ে A+ (জিপিএ-৫.০০) অর্জনকারী পুলিশ সদস্যদের সন্তানদের মেধা ও কৃতিত্বকে স্বীকৃতি দিতে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয়ভাবে এ বৃত্তির আয়োজন করে।
এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ আরাফাতুন নূর বাঁধন, সহকারী পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রাম, মোঃ আনোয়ারুল আজীম মজুমদার, সহকারী পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রাম, বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।