1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স তামিমের ১৯তম জন্ম দিবস উদযাপন পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনি সহ কভার্ডভ্যান ছিনতাই, চালককে অচেতন অবস্থায় উদ্ধার…! পটিয়া চক্রশালার মেয়ে অন্তু দে : তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আলোকিত স্বপ্ন বাস্তবায়নের পথে

চাঁপাইনবাবগঞ্জে বৈধভাবে জমি কিনে বিপাকে পুলিশ সদস্যের পরিবার, হয়েছেন ‘মিথ্যা মামলার’ আসামি

হাসিব আলি চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে বৈধভাবে জমি কিনে বিপাকে পুলিশ সদস্যের পরিবার, হয়েছেন ‘মিথ্যা মামলার’ আসামি

চাঁপাইনবাবগঞ্জে বৈধ উপায়ে জমি কিনে বিপাকে পড়েছেন এক পুলিশ সদস্যের পরিবার। জমির মূল্য বাবদ সমুদয় টাকা নেওয়ার পরও হয়েছেন মামলার আসামী। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ঘটনার সুষ্ঠু তদন্ত করে ‘মিথ্যা মামলা’ প্রত্যহার ও প্রতারক চক্রের হাত থেকে রক্ষার দাবি জানিয়েছেন পুলিশ সদস্য রাসেল আলীর পরিবার। পুলিশ সদস্য রাসেল আলীর মা গিনিআরা ও ভাই আসমাউল ইসলাম এ সংবাদ সম্মেলন করেন। তাদের বাড়ি শিবগঞ্জ উপজেলার রানীহাটি-সাবেক লাভাঙ্গা গ্রামে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার সাবেক লাভাঙ্গা গ্রামের মিনহাজ উদ্দীনের কাছ থেকে ২০ লাখ টাকার বিনিময়ে ৫ শতক জমি কেনেন গিনিআরা। গত ১০ আগস্ট ওই জমির রেজিস্ট্রি সম্পন্ন হয় শিবগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রারের কার্যালয়ে। জমির মূল্যের ১০ লাখ টাকা ব্যাংকের মাধ্যমে ও বাকী ১০ লাখ টাকা নগদ পরিশোধ করা হয় মিনহাজকে। কিন্তু এর কিছুদিন পরেই মিনহাজ তাদের বিরুদ্ধে জোরপূর্বক জমি রেজিস্ট্রি নেওয়ার মিথ্যা অভিযোগে আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় মিনহাকে অস্ত্র প্রদর্শন করে জোর পূর্বক জমি লিখে নেওয়ার অভিযোগ করা হয়েছে। মামলায় রাসেল, আসমাউলসহ ৭ জনকে আসামি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আসমাউল ইসলাম বলেন, সাব রেজিস্ট্রারের কাছে নিজে গিয়ে মিনহাজ জমি রেজিস্ট্রি দিয়েছেন। এবং তাকে যে অর্থ পরিশোধ করা হয়েছে তার সমস্ত ডকুমেন্ট ও ভিডিও রয়েছে। এরপরও শুধু হয়রানী, সামাজিকভাবে হেয় ও বিপদে ফেলতে মিনহাজ মামলা করেছে। এছাড়াও সংবাদ সম্মেলন করে আমাদের বিরুদ্ধে নানান অপপ্রচার চালাচ্ছে। এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে মিনহাজ উদ্দীন বলেন, ‘আমি এখন এ বিষয়ে কিছু বলতে চাই না।’ বৈধ পদ্ধতিতে জমি বিক্রির পরও কেন মামলা দায়ের করেছেন এমন প্রশ্ন শুনে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট