
ক্রীড়া প্রতিবেদক:২৭ সেপ্টেম্বর
নগর হালিশহর বড়পুল এলাকায় গত ২৬ সেপ্টেম্বর, শনিবার রাত ৯টায় নিউমুরিং আবাসিক এলাকায় বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন হলো নিউমুরিং আবাসিক উন্মুক্ত ফুটবল টুর্ণামেন্ট-২০২৬।

শরীফ মাহবুবুল হক সঞ্চালনায় এবং স্থানীয় সাবেক মেম্বার মোঃ হারুন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর মেরিন কন্ট্রাকটর এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব, চট্টগ্রাম মহানগর জাসাস এর সিনিয়র যুগ্ম আহবায়ক দোস্ত মোহাম্মদ ভাই ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ কামাল উদ্দিন সওদাগর, সমাজ সেবক মোঃ শাহাবুদ্দিন, প্রবাসী আলহাজ্ব আবদুল নুর, সাবেক সিনিয়র ডিভিশন ফুটবলার মোঃ মাঈনুদ্দিন মনূ,দৈনিক চট্টবাণীর সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 
উদ্ধোধনী ম্যাচে ফাতেমা স্মৃতি (গোলাপী জার্সি)২-০ গোলে মজিবুল হক স্মৃতি কে পরাজিত করে।
টুর্নামেন্টে সর্বমোট ৪০ টি টিম অংশগ্রহণ করছে বলে আয়োজকরা জানিয়েছেন। গ্রুপ পর্বের খেলা শেষে রাউন্ড অফ ১৬, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং সব শেষে গ্রাউন্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করা হবে শীঘ্রই।
এই আয়োজনের মধ্য দিয়ে আগামীতে একটি শক্তিশালী ফুটবল একাডেমি গঠন করার অঙ্গীকার ব্যক্ত করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দোস্ত মোহাম্মদ ভাই।