1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স তামিমের ১৯তম জন্ম দিবস উদযাপন পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনি সহ কভার্ডভ্যান ছিনতাই, চালককে অচেতন অবস্থায় উদ্ধার…! পটিয়া চক্রশালার মেয়ে অন্তু দে : তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আলোকিত স্বপ্ন বাস্তবায়নের পথে

৩৯ নং ওয়ার্ড ‘এ’ ইউনিটে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ::৩ সেপ্টেম্বর, চট্টগ্রাম

নগরীর ইপিজেড থানাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি),৩৯ নং ওয়ার্ডের ‘এ’ ইউনিটস্থ নিউ মুরিং এলাকায় প্রবীণ বিএনপি নেতা ও সাবেক সহ-সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইপিজেড থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রোকনউদ্দিন মাহমুদ।

এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমরান খান।

৩সেপ্টেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন নগর কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এইচ এম শাহনুর,নগর মোটর চালক দলের সাবেক সাধারণ সম্পাদক নুর উদ্দিন মুন্না, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক সাইফুর রহমান, ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক শাহজাহান, ফারুক, ইপিজেড থানা কৃষক দলের সাবেক সভাপতি মহিউদ্দিন, বিএনপি নেতা জসিম, হাসান, মুজিব, মনির, খোকন,আলমগীর, দেলোয়ার, যুবদল নেতা রুবেল, সেলিম, রহমান, ইয়াসিন, খোরশেদ, ব্যারিস্টার কলেজ ছাত্রদলের সভাপতি এ.কে.এম শাহজালাল চৌধুরী, সি: সহ-সভাপতি সাদিপ, সজিব,জীবন, রিয়ন, রিদয়, আবির, জিসান, ইপিজেড থানা ও ৩৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ -সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সহ অন্যান্য নেতৃবৃন্দরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এতে প্রধান অতিথির বক্তব্যে রোকন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বিএনপি দীর্ঘ বছর পর আবার রাজনৈতিক সরকারের দেশ পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন এবং ত্যাগী ও পরীক্ষিত, তৃণমূল নেতৃবৃন্দ কে মূল্যায়ন করতে বিশেষ ভাবে অনুরোধ জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ শাজাহান ও মোঃ খোকন । সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় ছিলেন মোঃ শাহজাহান, মোঃ খোকন, মোঃ ফারুক, মোঃ রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট