1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আ.লীগের আমলে অনিয়মের অভিযোগ, সরকার পতনের পরও বহাল ইমতিয়াজ হোসেন কাজল—তদন্ত কোথায়? চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

চট্টগ্রামে পুলিশ ও সাংবাদিক প্রীতি ফুটবল ম্যাচে সিএমপি পুলিশ দল জিতেছে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক:০৩ সেপ্টেম্বর

গতকাল ২ সেপ্টেম্বর বিকাল ৪টায় দামপাড়া পুলিশ লাইন্স মাঠে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এবং চট্টগ্রাম প্রেসক্লাবের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি দল এবং চট্টগ্রাম প্রেসক্লাবের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। খেলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ৩-০ গোলে চট্টগ্রাম প্রেসক্লাবকে পরাজিত করে।

 

খেলার শুরু থেকেই উভয় দলের খেলোয়াড়রা ক্রীড়াসুলভ মনোভাব ও চমৎকার নৈপুণ্য প্রদর্শন করেন। মাঠের প্রতিযোগিতার পাশাপাশি এ আয়োজন পুলিশ ও গণমাধ্যমকর্মীদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

ম্যাচের শুরুতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার হাসান মো: শওকত আলী সহ উপস্থিত অতিথিবৃন্দ খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ খেলোয়াড় মাঝে পুরস্কার বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ)ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) মো: ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)মো: হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর)নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি জাহিদুল করিম কচি, উপদেষ্ট , প্রবীণ সাংবাদিক ওসমান গণি মনসুর, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ সহ খেলায় অংশগ্রহণকারী গণমাধ্যম কর্মীবৃন্দ ও সিএমপি ফুটবল টিম।

খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন-ওয়াহিদুল আলম (রেফারি ),শওকত আলী( সহকারী )অগ্রদীপ বড়ুয়া,(সহকারী রেফারি ),আবুল বাশার রাব্বি(৪র্থ অফিসিয়াল )

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট