
প্রতিবাদ
‘আয়না ঘর’ ও নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত — প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন হাসান তারেক ওরফে পাতান!
বিশেষ অনুসন্ধান | এস এম রুবেল অনুসন্ধানী প্রতিবেদক, ক্রাইম সিন ইউনিট, চাঁপাইনবাবগঞ্জ মিডিয়া সেল।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার প্রান্তিকপাড়া (রেলবস্তি) এলাকায় প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে নিজের বিরুদ্ধে আনা অপহরণ, নির্যাতন, বিদ্যুৎস্পৃষ্ট করা এবং ইয়াবা ব্যবসা পরিচালনার অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন অভিযুক্ত হাসান তারেক ওরফে পাতান।
প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রান্তিক পাড়ার বাসিন্দা হাসান তারেক ওরফে পাতান! গত ৩০ আগস্ট কিছুদিন ধরে কিছু স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রান্তিক পাড়া রেল বস্তিতে আয়নাঘর ও ইয়াবা ব্যবসার সাথে আমাকে জড়িয়ে যে সংবাদ পরিবেশন করা হয়েছে! তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল সমাজ ও এলাকার মানুষের কাছে আমাকে হেয় প্রতিপন্ন এবং সামাজিক ও সামাজিকভাবে সম্মান ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের কাল্পনিক ও কুৎসাপূর্ণ অভিযোগ রটাচ্ছে। এসব অভিযোগের সাথে আমার দূরতম কোনো সম্পৃক্ততা নেই। কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়া এ ধরনের অসত্য তথ্য পরিবেশন করে আমার চরিত্র হনন করার অপচেষ্টা চালানো হচ্ছে! যা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। আমি উক্ত ভিত্তিহীন ও সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। একই সাথে আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমকর্মীদের প্রতি আকুল আবেদন জানাচ্ছি! তারা যেন নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ষড়যন্ত্রকারীদের প্রকৃত সত্য ঘটনা বের করে জনসম্মুখে তুলে ধরেন এবং এর পেছনে থাকা কুচক্রী মহলকে চিহ্নিয় করে গণমাধ্যম মিডিয়ায় প্রকাশ করার আকুল আবেদন সাথে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে প্রত্যাশা কামনা করছি।
তিনি বলেন,আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো বাস্তবতার সঙ্গে কোনোভাবেই মিল নেই। আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা এবং ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এসব অভিযোগ ছড়ানো হচ্ছে।
অভিযুক্তের দাবি! প্রান্তিকপাড়া এলাকায় বিভিন্ন ব্যক্তি নানা ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকলেও একতরফাভাবে তাকে লক্ষ্যবস্তু বানিয়ে দোষারোপ করা হচ্ছে। তিনি বলেন যদি নিরপেক্ষ তদন্ত হয় তাহলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। শুধু আমার নয় এলাকার অন্যদের বিষয়েও তদন্ত হওয়া উচিত। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তার আস্থা রয়েছে এবং তিনি তদন্তে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। তার ভাষ্য যদি কোনো অভিযোগের সত্যতা থাকে সেটি তদন্তেই প্রমাণিত হবে। আমি আইনকে সম্মান করি এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য প্রকাশ পাক—এটাই চাই ও জোর দাবি।
এদিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তাধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, চিকিৎসা সংক্রান্ত নথি! সাক্ষ্য-প্রমাণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের সত্যতা বা অসত্যতা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি তদন্তাধীন হিসেবেই বিবেচিত হবে। পুলিশের পক্ষ থেকে আওর জানা যায় অপরাধী ও অন্যায় কারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন পুলিশের পক্ষ থেকে।
প্রতিবাদে :
মো. হাসান তারেক ওরফে পাতান প্রান্তিক পাড়া সদর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এক নম্বর ওয়ার্ড রেল বস্তি এলাকা। তারিখ : ১ সেপ্টেম্বর ২০২৬।