
ক্রীড়া প্রতিবেদক : ৩১ আগস্ট, চট্টগ্রাম
বিএনপি চট্টগ্রাম মহানগর আয়োজিত টুর্নামেন্টের সোমবারের খেলায় জয় পেয়েছে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সোমবার (৩১ আগষ্ট) ৪ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে জয়ী হয়েছেন বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, ছালেহ জহুর সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় ও শেরশাহ কলোনী ডাঃ মাজহারুল হক হাই স্কুল।
আইয়ুব বিবি সিটি করপোরেশন স্কুল এন্ড কলেজ বনাম টাইগার পাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মধ্যকার দিনের অপর ম্যাচটি ড্র হয়। 
চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত দিনের শেষ ম্যাচে শেরশাহ কলোনী ডাঃ মাজহারুল হক হাই স্কুল ২ – ০ গোলে (গোলদাতা আরাফাত হোসেন ও তাসবির আলম) দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। খেলার ম্যান অব দ্যা ম্যাচ শেরশাহ কলোনী স্কুলের তাসবির আলম এর হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য জয়নাল আবেদিন।
এই ম্যাচে দূরান্ত ফুটবল খেলেও ফরোয়ার্ড, স্ট্রাইকারদের চরম ব্যর্থতা এবং গোল কিপারের অবহেলায় হেরে পরবর্তী রাউন্ডে যাওয়ার অপেক্ষায় রইল দল দঃ হালিশহর উচ্চ বিদ্যালয়।
এই ম্যাচে প্রতি পক্ষের একজন খেলোয়াড় নিজেদের মধ্যে মারাত্মক আহত হয় মাঠ ছাড়তে বাধ্য হন।