
ক্রীড়া ডেস্ক:২৭ আগস্ট
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম মহানগর আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ৪ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় জয় পেয়েছে পাঠানটুলী সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয়, আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয়, হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় ও পতেঙ্গা উচ্চ বিদ্যালয়।
আজকের ২য় ও ৩য় ম্যাচে ২টি হ্যাট্রিক হয়েছে। দিনের ২য় ম্যাচে টুর্নামেন্টের ১ম হ্যাট্টিক করেন আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয়ের তাওহিদ ইসলাম তানভীর ও ৩য় ম্যাচে ২য় হ্যাট্রিক করেন হালিশহর বেগমজান স্কুলের রাহুল ।
সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের ১ম খেলায় পাঠানটুলী সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয় ৩ – ০ গোলে (গোলদাতা শাহরিয়ার আলী ২টি, আল আমিন পাশা মেহেরাজ ১টি) সরাইপাড়া সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। খেলার ম্যান অব দ্যা ম্যাচ পাঠানটুলী স্কুলের শাহরিয়ার আলীর হাতে পুরস্কার তুলে দেন জাতীয়তাবাদী ক্রীড়া দল চট্টগ্রাম মহানগর সদস্য মোহাম্মদ এয়াকুব আলী।
সকালে অনুষ্ঠিত দিনের ২য় ম্যাচে আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয় ৬ – ০ গোলে রামপুর সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে ৩ গোল করে টুর্নামেন্টের প্রথম হ্যাট্রিক করার গৌরব অর্জন করেন আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয়ের তাওহিদ ইসলাম তানভীর।
তাছাড়া দলের পক্ষে মোঃ আরাফাত হোসেন ২টি ও ওমকার দত্ত ১টি গোল করেন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ তাওহিদ ইসলাম তানভীর এর হাতে পুরস্কার তুলে দেন শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির মিডিয়া কমিটির সদস্য সচিব ও ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ ফারুক।

দুপুরে অনুষ্ঠিত দিনের ৩য় ম্যাচে হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় ৫ – ০ গোলে হালিশহর হাউজিং এস্টেট উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে (গোলদাতা মোঃ রাতুল হ্যাট্রিক সহ ৪টি, শফিকুর রহমান ১টি)। ম্যান অব দ্যা ম্যাচ হালিশহর বেগমজান স্কুলের রাহুলের হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আর ইউ চৌধুরী শাহীন।
বিকালে অনুষ্ঠিত দিনের ৪র্থ ও শেষ ম্যাচে পতেঙ্গা উচ্চ বিদ্যালয় ২ – ০ গোলে (গোলদাতা মিনহাজুল আবেদিন ও জুবায়ের) পোস্তারপাড় সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।
খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ পতেঙ্গা স্কুলের মিনহাজুল আবেদিন এর হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদ পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ জাহেদ পারভেজ।