1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স তামিমের ১৯তম জন্ম দিবস উদযাপন পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনি সহ কভার্ডভ্যান ছিনতাই, চালককে অচেতন অবস্থায় উদ্ধার…! পটিয়া চক্রশালার মেয়ে অন্তু দে : তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আলোকিত স্বপ্ন বাস্তবায়নের পথে

শহীদ জিয়া স্মৃতি স্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ পতেঙ্গা ও মাইজপাড়া মাহমুদন্নবী উচ্চ বিদ্যালয

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক::২৫ আগষ্ট

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম মহানগর আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মঙ্গলবার (২৫ আগষ্ট)৪ টি ম্যাচ সম্পন্ন হয়েছে।

এতে সকালে প্রথম ম্যাচে জয় পেয়েছে হোসেন আহাম্মদ চৌধুরী সিটি করপোরেশন স্কুল এন্ড কলেজ,

জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের ১ম খেলায় হোসেন আহাম্মদ চৌধুরী সিটি করপোরেশন স্কুল এন্ড কলেজ ১ – ০ গোলে (গোলদাতা রবিউল হাসান রাব্বি) আলকরন নুর আহমদ সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। ম্যান অব দ্যা ম্যাচ হোসেন আহাম্মদ স্কুলের রবিউল হাসান রাব্বির হাতে পুরস্কার তুলে দেন নগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এস এম আবদুল ফয়েজ।

সকালে দিনের অনুষ্ঠিত ২য় খেলায় রেলওয়ে হাসপাতাল কলোনী সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় ১ – ০ গোলে (গোলদাতা মোঃ সাজ্জাদ হাসান) চর চাক্তাই সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। খেলা শেষে জয়ী দলের মোঃ সাজ্জাদ হাসান এর হাতে সেরা খেলোয়াড় পুরস্কার তুলে দেন নগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাজী হানিফ সওদাগর।

দুপুরে অনুষ্ঠিত দিনের ৩য় খেলায়

দক্ষিণ পতেঙ্গা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় ২ – ০ গোলে (গোলদাতা মোঃ সাহেদ ও মোঃ সিয়াম) পাথরঘাটা সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয়কে

খেলা শেষে সেরা খেলোয়াড় মোঃ হারুনুর রশীদের হাতে পুরস্কার তুলে দেন নগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মামুনুল ইসলাম হুমায়ন।

বিকালে অনুষ্ঠিত দিনের শেষ খেলায় মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় ৪ – ১ গোলে হাজী আবদুল আলী সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে (বিজয়ী দলের মোঃ আরিফ ২টি, মোঃ সাকিব ও ইয়াসিন আয়ান ১টি করে ও বিজিত দলের আকায়িদ ১টি )।

ম্যান অব দ্যা ম্যাচ মাইজপাড়া স্কুলের মোঃ সাকিব এর হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির সদস্য ও সাবেক ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট