1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল 

হোসেন বাবলা:২১ আগস্ট চট্টগ্রাম
  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক:শুক্রবার,২১ আগষ্ট

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শুক্রবার দ্বিতীয় রাউন্ডের ৪ টি ম্যাচ সম্পন্ন হয়েছে।

নগর বিএনপি আয়োজিত টুর্নামেন্টের শুক্রবারের খেলায় জয় পেয়েছে বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় ও কদম মোবারক সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়।

শুক্রবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ বনাম রেলওয়ে পাবলিক হাই স্কুলের মধ্যকার দিনের ১ম খেলাটি গোল শূন্য ড্র হয়। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ মিউনিসিপ্যাল স্কুলের মোহাম্মদ তারেক কে পুরস্কার তুলে দেন কোচ হায়দার কবির প্রিন্স।

সকালে ২য় ম্যাচে বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয় ১ – ০ গোলে গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে ২য় জয় তুলে নেয়। গোলদাতা মোঃ ইব্রাহিম। খেলা শেষে জয়ী দলের জায়েদ হাসানের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া দলের কেন্দ্রিয় সদস্য এম এইচ হাসান।

 

দুপুরে অনুষ্ঠিত দিনের ৩য় ম্যাচে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় ১ – ০ গোলে হালিশহর আলহাজ্ব মহব্বত আলী সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। গোলদাতা মোহাম্মদ জারিফ। খেলার ম্যান অব দ্যা ম্যাচ নাসিরাবাদ স্কুলের জারিফ এর হাতে পুরস্কার তুলে দেন নগর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলম।

বিকালে অনুষ্ঠিত দিনের ৪র্থ ও শেষ ম্যাচে কদম মোবারক সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় ৩ – ০ গোলে ভোলানাথ মনোরমা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।

ওসমান বিন বশির ২ টি ও শাহাদাত হোসেন ১টি গোল করেন। খেলার ম্যান অব দ্যা ম্যাচ কদম মোবারক স্কুলের ওসমান বিন বশির এর হাতে পুরস্কার তুলে দেন বিসিবি পরিচালক ইসরাফিল খসরু।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট