
ক্রীড়া ডেস্ক নিউজ:১৫ আগস্ট
আন্তঃ কিন্ডারগার্টেন স্কুল ফুটবলের প্রথম প্রদর্শনী ম্যাচ গোল শূন্য ড্র হয়েছে —সাউথ সিটি পাবলিক স্কুল ও বন্দর আইডিয়াল স্কুল।
দ
খেলার শুরুতে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচয় বিনিময় করেন সাউথ সিটি পাবলিক স্কুলের প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ সংগঠক এম,খবির উদ্দিন আহমেদ, আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক ইমদাদুল হক, ফুটবল একাডেমির পরিচালক ও জেনারেল সেক্রেটারি সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, সাউথ সিটি পাবলিক স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ আরাফাত উদ্দিন, শিক্ষক মোঃ মিরাজ হোসেন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শনিবার বিকেলে খেলাটি সিডিএ বালুর মাঠ সংলগ্ন সাগর পাড় ( দঃ হাঃ ফুটবল একাডেমি মাঠে) অনুষ্ঠিত হয়েছে।