1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় শহীদ জিয়া স্কুল ফুটবলে ১৬ রাউন্ডে উত্তীর্ণ বেগম জান,মাহমুদুন্নবী চৌধুরী, পাঠানটুলী ও পতেঙ্গা হাইস্কুল.

বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের উদ্যোগে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে মেধার স্বীকৃতি,গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এম নজরুল ইসলাম খান, লেখক, শিক্ষক, ও সাংবাদিক নেতা
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি: এম নজরুল ইসলাম খান

 

মেধা বিকাশ, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করার প্রত্যয়ে বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের উদ্যোগে ‘বেসরকারি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫’-এ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সনদ, নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান, গুণীজন সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৩টায় নগরীর ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষাবিদ, আইনজীবী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, শিক্ষানুরাগী, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের নীতিনির্ধারক আলহাজ্ব মো. আবু সুফিয়ান, এমপি। তিনি বলেন, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার ভিত্তি সুদৃঢ় করতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার স্বীকৃতি প্রদান এবং বৃত্তির মতো উদ্যোগ তাদের ভবিষ্যৎ গঠনে অনুপ্রেরণা জোগাবে।

প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের চেয়ারম্যান মো. দিদারুল ইসলাম। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন বোর্ডের ভাইস চেয়ারম্যান ড. মনিরুজ্জামান।

এম নজরুল ইসলাম খান, কঞ্চি সেন গুপ্ত ও চয়নিকা মজুমদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট তারিক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবু তৈয়ব, কেন্দ্রীয় উপদেষ্টা বাবু সুনিল কুমার বিশ্বাস, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত মহাসচিব মো. আনোয়ার হোসেন এবং সানরাইজ শিক্ষা পরিবারের উপদেষ্টা মো. হেলাল চৌধুরী।

অনুষ্ঠানটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। গুণীজন সংবর্ধনা পর্বে সভাপতিত্ব করেন বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মো. হেলাল উদ্দিন (হেলাল)। বৃত্তি প্রদান পর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের চট্টগ্রাম জেলা সভাপতি হাজী আব্দুর জব্বার।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব। এতে শিশু-কিশোর শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন করে উপস্থিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও দর্শকদের মুগ্ধ করে। কোমলমতি শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনায় অডিটোরিয়ামে সৃষ্টি হয় আনন্দঘন ও নান্দনিক পরিবেশ।
অনুষ্ঠানের সার্বিক সমন্বয় ও আয়োজনের দায়িত্বে ছিলেন বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের কেন্দ্রীয় পরিচালক ও আয়োজক কমিটির প্রধান এম নজরুল ইসলাম খান। আয়োজক কমিটিতে ছিলেন চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ কামাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি নুর মো. বাবলু, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাহমুদুল হক (মাস্টার) এবং চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মো. নজরুল ইসলাম।


অনুষ্ঠানের শেষপর্বে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলার মেধাতালিকায় স্থান পাওয়া কৃতী শিক্ষার্থীদের হাতে অতিথিরা মেধা সনদ, নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও কৃতিত্বের যথাযথ স্বীকৃতি তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা সৃষ্টি করে। পাশাপাশি সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের সৃজনশীলতা, নান্দনিকবোধ ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই মেধার স্বীকৃতির পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও সৃজনশীল বিকাশের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট