
বিশেষ প্রতিবেদন (ক্রীড়া):০৮ আগস্ট
দীর্ঘ বছর যাবত হালিশহর -বন্দর -পতেঙ্গা এলাকায় ক্রীড়া বিনোদন,শিক্ষা-সংস্কৃতি সেবামূলক কর্মকান্ডে ৩৯ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী হালিশহর একাদশ ক্লাব পরিচালিত একটি সুষ্ঠু ধারার একাডেমি।
বিগত (২০০০) ইং সালে প্রতিষ্ঠিত হবার পর থেকে ফুটবল, ক্রিকেট ও দাবায় বিশেষ কৃতিত্ব নিয়ে চরম দুর্যোগ ও অভাবের মাঝে একটি সংঘ কে মাঠে লড়াই করতে কতটা দায়িত্বশীল ও ত্যাগ থাকতে হয় তা হালিশহর বাসী কে মনে জানান দেয় বারবার ।
২০২৫ এর এপ্রিলে বাফুফের ওয়ান স্টার লাইসেন্স প্রাপ্ত “দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি” অত্যন্ত ধয্যশীল থেকে কঠোর ভাবে শৃংখলার সহিত ক্রীড়া চর্চা করে তৃণমূল পর্যায়ে খেলোয়াড় সৃষ্টিতে অবদান রেখে চলেছে।
শুধু খেলাধুলা নয়, প্রতিদিন নিয়মিত ১০/১৫ মিনিট খেলোয়াড়দের নৈতিক শিক্ষা, স্বাস্থ্য,শারীরিক – মানসিক ও চারিত্রিক বৈশিষ্ট্যের উপর হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
যা বিভিন্ন উৎসাহ মূলক আয়োজন, বার্ষিক ক্রীড়া উৎসব, সেমিনার, কর্মশালা, অভিভাবক সমাবেশ,বয়স ভিত্তিক একাডেমি কাপ ও উন্মুক্ত ফুটবল টুর্নামেন্ট এবং স্থানীয় ওয়ার্ড ,থানা ,মহানগর, জেলা ও বিভাগীয় ক্রীড়া আয়োজনে মর্যাদার সহিত অংশগ্রহণ করে আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে সুনাম অর্জন-পদক প্রাপ্তি, খেলোয়াড় সৃষ্টি এবং দক্ষিণ হালিশহরে ঐতিহ্য ব্যাপ্তি প্রসারিত হয়।
বর্তমান সময়ে একাডেমি নিবন্ধন প্রাপ্তির পর থেকে শিশু-কিশোর ও তরুণ-যুবদের কে দক্ষ প্রশিক্ষক ও প্রাক্তন ক্রীড়াবিদদের সমন্বয়ে উক্ত একাডেমিটি কে এগিয়ে নিতে এবং সুন্দর করে সাজিয়ে তুলতে সবার সার্বিক সহযোগিতা ও সমর্থন কাম্য।
এছাড়া স্থানীয় ক্রীড়াপ্রেমীদের শলা পরামর্শ-স্পন্সর দিয়ে “দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি”র আগামীতে আরো সাফল্য অর্জন করতে আন্তরিক সাহায্য কামনা করছি।
প্রত্যয় ও প্রত্যাশা: বেশ কয়েকটি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সহচার্চ চাই। বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও জেনারেল সেক্রেটারি ,টিম ম্যানেজার সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা ।