
নিজস্ব প্রতিবেদক:৭ আগস্ট
পতেঙ্গাস্থ মুসলিমাবাদে আউটার রিং রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত: গুরতর আহত ১ জন,,
নিহত দুই জনের আংশিক পরিচয় পাওয়া গেছে, মোঃ ইমন(২০), মোঃ শাহীন (২১) বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
অপরজন আহত অনিক(২২) কে জরুরী অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তাৎক্ষণিক ভাবে উপস্থিত কয়েকজন বন্ধু মহলে ফোন করে সংবাদ মাধ্যমে জানিয়েছেন।
এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০ টার সময়।খবর পেয়ে ঘটনাস্থলে পতেঙ্গা থানা পুলিশ টিম পৌঁছে খোঁজ খবর নেন।
নিহতের জানাযা নামাজ শেষে আজ শুক্রবার সকালে সাইট পাড়া কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।