
এসএম রুবেল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
র্যাব-৫, রাজশাহী ব্যাটালিয়ন গতকাল সোমবার রাত ২টার দিকে কাকডাঙ্গা এলাকা থেকে ১১৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলেন – ১) মোঃ রফিকুল ইসলাম (৩৫), পিতা- মৃত জাবেদ আলী এবং ২) মোসাঃ মরিয়ম বেগম (৩০), স্বামী- মৃত হাবিবুর রহমান। তারা উভয়ে কাকডাঙ্গা গ্রামের বাসিন্দা।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর সদস্যরা কাকডাঙ্গা এলাকার মাদক সম্রাট হিসেবে পরিচিত শফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। অভিযানে বসতবাড়ির বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা অবস্থায় ১১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র্যাব-৫ এর এই সফল অভিযানের ফলে এলাকায় মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মাদক নির্মূলে র্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস দিয়েছেন।