
নিজস্ব প্রতিবেদক:২ আগস্ট
বন্দরটিলাস্থ প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতি (প্রাচিকস) এর উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধনকরা হয়েছে।
“বৃক্ষ রোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ” এই স্লোগানে চট্টগ্রামে পেশাজীবি সংগঠন প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতির উদ্যোগে রোববার দুপুরে বন্দর টিলা এলাকায় বৃক্ষ রোপণ অভিযান ও পরিচর্যা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃক্ষরোপণ অভিযান সংগঠনের সভাপতি মারুফ রহমান মনু এর নেতৃত্বে বন্দরটিলাস্থ সংগঠনের অফিসের সামনে সড়কের আইল্যান্ডে সম্পন্ন হয়েছে।
বৃক্ষ রোপণের মূল উদ্দেশ্য ছিল চট্টগ্রামকে সবুজ নগরী গড়ে তুলা , সামাজিক বনায়ন বৃদ্ধি এবং প্রাকৃতিক পরিবেশে সহায়তা দান করা।
মারুফ রহমান মনু বলেন, বৃক্ষ রোপণ যত বেশি হবে নগরের পরিবেশ তত সুন্দর হবে। কোলাহল নগরীর একটু শান্তির পরিবেশ খুজতে বৃক্ষ রোপণের কোন বিকল্প নেই। তাই আমরা সবাই এগিয়ে আসি যৌথ প্রচেষ্টায় বৃক্ষ রোপণ করি। দেশ ও নগরী বাঁচাই আমরা সুন্দর পরিবেশে জীবনযাপন করি।
সংগঠনের সাধারণ আনোয়ার হোসেন রাসেলের সঞ্চালনায় বৃক্ষ রোপণ অভিযান পরিচালিত হয়েছে। তিনি বলেন, আমাদের বেঁচে থাকতে অক্সিজেন প্রয়োজন আর সেই অক্সিজেন সরবরাহ করে বৃক্ষ। তাই সুন্দর জীবন ও নগরীর জন্য আমাদের বৃক্ষ রোপণে সকলের এগিয়ে আসা উচিত।
বৃক্ষ রোপণ অভিযানে প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতির নেতৃবৃন্দর মধ্যে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সহ সভাপতি মোঃ কামাল উদ্দিন, সাবেক সভাপতি হাকিম মোহাম্মদ সেলিম রেজা,সাবেক সভাপতি মোঃ ইউসুফ,সজল বড়ুয়া, সাবেক অর্থ সম্পাদক উদয়ন কান্তি মিত্র, সাংগঠনিক সম্পাদক কে এম মাজহারুল হক-মোঃ নেছার উদ্দিন- অর্থ সম্পাদক, খোকন মল্লিক- দপ্তর সম্পাদক, মোঃ হোসেন- সহ. প্রচার সম্পাদক, লায়লা আক্তার- মহিলা বিষয়ক সম্পাদক, উত্তম মজুমদার, অংশুমান দাশগুপ্ত, মোঃ নজরুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
সংগঠনের উদ্যোগে আরো ব্যাপক সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া কার্যক্রম পরিবেশন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনের সভাপতি মোঃ মারুফ রহমান মনু।