1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স তামিমের ১৯তম জন্ম দিবস উদযাপন পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনি সহ কভার্ডভ্যান ছিনতাই, চালককে অচেতন অবস্থায় উদ্ধার…! পটিয়া চক্রশালার মেয়ে অন্তু দে : তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আলোকিত স্বপ্ন বাস্তবায়নের পথে

দুই যুগ ধরে মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে অগ্রণী ভূমিকায় কিন্ডারগার্টেন এডুকেশন এসোসিয়েশন-কেয়া

হোসেন বাবলা:০১ আগষ্ট, চট্টগ্রাম
  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

হোসেন বাবলা:০১ আগষ্ট ( চট্টগ্রাম)

বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির আওতাধীন বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের অধীনে কিন্ডারগার্টেন এডুকেশন এসোসিয়েশন (কেয়া) পরিচালিত “কেয়া গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষা–২০২৫”-এর বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, গুণীজন সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে দীর্ঘ ২৪ বছর তথা দুই যুগেরও বেশি সময় ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কিন্ডারগার্টেন এডুকেশন এসোসিয়েশন (কেয়া)। বৃত্তি পরীক্ষা, মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা এবং গুণীজন সংবর্ধনার মাধ্যমে সংগঠনটি দেশের কিন্ডারগার্টেন শিক্ষাব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

এরই ধারাবাহিকতায় ০১ আগস্ট ২০২৬ (শনিবার) সকাল ১০টায় হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ড মোড়স্থ হোটেল আল-জামান সম্মেলন কক্ষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষাবিদ, শিক্ষক, অভিভাবক ও গুণীজনদের অংশগ্রহণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কেয়ার পরীক্ষা নিয়ন্ত্রক আলহাজ্জ অধ্যাপক সৈয়দ হাফেজ আহমদ। প্রধান অতিথি ছিলেন হাটহাজারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আরিফুর রহমান। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মোরশেদুল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম খান, লায়ন মোহাম্মদ শফিকুর রহমান চৌধুরী এবং মো. বোরহান উদ্দিন,টিপু চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন মঈনুদ্দিন কাদের লাভলু এবং সঞ্চালনা করেন মো. রফিকুল ইসলাম মল্লিক।

বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও সম্মাননা শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং সৃজনশীল প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দুই যুগেরও বেশি সময় ধরে কেয়া এ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে আসছে।

অনুষ্ঠানে ট্যালেন্টপুল ও এ-গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে গোল্ড মেডেল, সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষা, সমাজসেবা ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। জেনারেল গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের….

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট