
ক্রীড়া প্রতিবেদক:১ আগষ্ট( চট্টগ্রাম )
সিইপিজেডস্থ বেপজা পাবলিক স্কুল মাঠে প্রীতি ফুটবল ম্যাচে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় কে ৩-১ হারিয়েছে বেপজা স্কুল।
আগামী সোমবার দুপুরে হালিশহর বেগম জান উচ্চ বিদ্যালয় মাঠে ৫ম প্রীতি ম্যাচ খেলবে বেপজা স্কুল।
এদিকে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় বৃহস্পতিবার সম্ভাব্য প্রীতি ম্যাচ দঃ হাঃ ফুটবল একাডেমির অ-১৪/১৫ দলের সাথে বিকেলে সিডিএ বালুর মাঠ সংলগ্ন সাগর পাড় বড় মাঠে অনুষ্ঠিত হতে পারে বলে একাডেমির টিম ম্যানেজার ও পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা জানিয়েছেন।আজকের এই ম্যাচ উদ্ধোধন করেন বেপজার অর্থ সহকারী পরিচালক ( এডমিন) মোঃ জাবেদ আকতার বাবুল।
এসময় সিনিয়র শিক্ষিক মোঃ ফরহাদ হোসেন চৌধুরী,বেপজা পাবলিক স্কুলের প্রাক্তন ছাত্র ও ক্রিকেট টিমের অধিনায়ক মোঃ শাহেদ, স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা,মাহামুদুননবী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধি মোঃ নাহিদুল ইসলাম নাহিদ, লুৎফর রহমান আরমান, মুনসুর আলম, মোঃ আকিব জাভেদ, সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন ও অভিভাবক সদস্য ও বিশিষ্ট সমাজসেবক,ক্রীড়া সংগঠক গণ উপস্থিত ছিলেন।
এধরনের আয়োজন নিয়মিত করা উচিত বলে উপস্থিত ক্রীড়াপ্রেমীরা সংবাদ মাধ্যমে জানিয়েছেন। খেলার চলতি ধারাবিবরণী প্রচার করে ভাষ্যকার লূৎফুর রহমান আরমান।