1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

মানসম্মত শিক্ষা অর্জনে রিডিং দক্ষতার বিকল্প নেই: চট্টগ্রাম মডেল স্কুলে সপ্তাহব্যাপী রিডিং প্রতিযোগিতার উদ্বোধন

চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ আহমেদ রউফ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ আহমেদ রুউফ

চট্টগ্রাম মডেল স্কুলের শিক্ষা মিলনায়তনে মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) “শুদ্ধ ও সাবলীল পড়া শেখার বিশেষ রিডিং (Reading) অনুশীলন ও প্রতিযোগিতা–২০২৬”-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এম নজরুল ইসলাম খান শিক্ষার্থীদের পাঠদক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন, বর্তমানে অনেক শিক্ষার্থী উচ্চ শ্রেণিতে অধ্যয়ন করলেও প্রত্যাশিত মানের শিক্ষা অর্জন করতে পারছে না। বিশেষ করে বাংলা ও ইংরেজি বই শুদ্ধ, সাবলীল ও আত্মবিশ্বাসের সঙ্গে পড়ার ক্ষেত্রে তারা পিছিয়ে রয়েছে। এমনকি অনেক ক্ষেত্রে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরাও বাংলা বই দেখে সাবলীলভাবে পড়তে পারে না, যা উদ্বেগজনক।
তিনি বলেন, এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত রিডিং অনুশীলন ও রিডিং প্রতিযোগিতা চালু করা জরুরি। এর মাধ্যমে শিক্ষার্থীদের শুদ্ধ উচ্চারণ, সাবলীল পাঠ, সঠিক স্বরভঙ্গি, ভুল উচ্চারণ সংশোধন এবং পাঠ অনুধাবনের দক্ষতা বৃদ্ধি পাবে।

বাংলা ভাষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “বাংলা সকল বিষয় শেখার মূল ভিত্তি। বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ধর্মসহ অধিকাংশ বিষয় বাংলা ভাষায় রচিত। তাই বাংলা ভাষায় পড়া, লেখা ও বোঝার দক্ষতা বাড়লে অন্যান্য বিষয় শেখাও সহজ হয়ে যায়।”

তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে রিডিং অনুশীলনে অংশগ্রহণ, দ্বিতীয় সাময়িক পরীক্ষার রুটিন ও প্রবেশপত্র সংগ্রহ এবং নিয়মিত পড়াশোনা করার আহ্বান জানান।
অভিভাবকদের প্রতি তিনি সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠিয়ে এই কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করার অনুরোধ জানান। পাশাপাশি বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, অভিভাবক সদস্য, শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন এবং দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের রিডিং অনুশীলন ও প্রতিযোগিতা চালুর আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, এর মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদক্ষতা বৃদ্ধি পাবে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জাতীয় লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট