1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

নাগরিক সেবায় নতুন উদ্যোগ -চসিকের আমাদের চট্টগ্রাম অ্যাপস চালু

হোসেন বাবলা:১৯ জুলাই, চট্টগ্রাম
  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

হোসেন বাবলা:১৯জুলাই ,চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন নাগরিকদের নাগরিক সেবাকে আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে ‘আমাদের চট্টগ্রাম’ নামে ওয়ান স্টপ সিটিজেন সার্ভিস অ্যাপ চালু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই অ্যাপের মাধ্যমে নগরবাসী ঘরে বসেই করপোরেশনের বিভিন্ন সেবা গ্রহণের পাশাপাশি অভিযোগ দাখিল ও তার অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন।

গতকাল শনিবার (১৮ জুলাই) দুপুরে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে অ্যাপটির উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

চসিক সূত্র জানায়, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) তহবিল থেকে অর্থায়নে এবং ভেনটো টেকের প্রযুক্তিগত সহায়তায় অ্যাপটি তৈরি করা হয়েছে। চট্টগ্রামকে স্মার্ট ও আধুনিক নগরীতে রূপান্তরের পথে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে চসিক।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘প্রযুক্তিনির্ভর এই সময়ে নাগরিক সেবা হাতের মুঠোয় পৌঁছে দেওয়া সময়ের দাবি। সেই লক্ষ্যেই ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপের যাত্রা শুরু হলো। এর মাধ্যমে নাগরিক ও প্রশাসনের মধ্যে দূরত্ব কমবে এবং সেবার মান ও জবাবদিহিতা বাড়বে।’

যেসব সেবা মিলবেঃ

অ্যাপটির মাধ্যমে নাগরিকরা রাস্তাঘাট সংস্কার, মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা, অকার্যকর সড়কবাতি, ড্রেনেজ সমস্যা, পাবলিক টয়লেট, অবৈধ স্থাপনা, জলাবদ্ধতা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা-সংক্রান্ত অভিযোগ ছবিসহ সরাসরি জানাতে পারবেন। অভিযোগের বর্তমান অবস্থা ও সমাধানের অগ্রগতিও ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে দেখা যাবে।

এছাড়া হোল্ডিং ট্যাক্স পরিশোধ, ট্রেড লাইসেন্স নবায়ন, জন্ম নিবন্ধনের আবেদন এবং রোড কাটিং পারমিশনের মতো সেবাও অ্যাপ থেকেই পাওয়া যাবে।

অ্যাপে জাতীয় জরুরি সেবার হটলাইন যুক্ত করা হয়েছে। জরুরি প্রয়োজনে এক ক্লিকে কল করার পাশাপাশি ব্যবহারকারীর অবস্থান স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে যাবে।

এ ছাড়া নিকটস্থ হাসপাতাল, থানা, পার্ক ও সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অবস্থান, আবহাওয়ার তথ্য এবং চসিকের বিভিন্ন জরুরি ঘোষণা অ্যাপের মাধ্যমে জানা যাবে।

চসিক জানিয়েছে, নাগরিক অংশগ্রহণ বাড়াতে অ্যাপে মেয়রের সঙ্গে সরাসরি চ্যাটের সুযোগও রাখা হয়েছে। এর মাধ্যমে নগরবাসী শহরসেবা বিষয়ে মতামত, অভিযোগ ও পরামর্শ সরাসরি মেয়রের কাছে পৌঁছে দিতে পারবেন। এতে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জবাবদিহিমূলক হবে বলে আশা করছে সিটি করপোরেশন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট