1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স তামিমের ১৯তম জন্ম দিবস উদযাপন পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনি সহ কভার্ডভ্যান ছিনতাই, চালককে অচেতন অবস্থায় উদ্ধার…! পটিয়া চক্রশালার মেয়ে অন্তু দে : তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আলোকিত স্বপ্ন বাস্তবায়নের পথে

উৎসব আর সম্প্রীতির মেলবন্ধনে নীলফামারীতে উদযাপিত হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা উৎসব-২০২৬

বিশেষ প্রতিনিধি:-রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা উৎসব-২০২৬ উপলক্ষে নীলফামারীতে উৎসব, আনন্দ ও সম্প্রীতির এক অনন্য পরিবেশের সৃষ্টি হয়। আজ ১৬ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা করা হয়।
কেন্দ্রীয় শ্রী শ্রী শিব মন্দির, কালেক্টরেট চত্বর-এর উদ্যোগে আয়োজিত এ উৎসবে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি বের করা হয় এক বর্ণাঢ্য রথযাত্রার শোভাযাত্রা। শোভাযাত্রায় জেলার বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো ধর্মপ্রাণ ভক্ত, নারী-পুরুষ, শিশু-কিশোর এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ভক্তদের মুখে ছিল আনন্দের উচ্ছ্বাস, ভক্তিমূলক সঙ্গীত, কীর্তন ও “জয় জগন্নাথ” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন নীলফামারীর মাননীয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান। তিনি বলেন, ধর্মীয় উৎসব পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে। সকল ধর্মের মানুষ নিজ নিজ উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করুক—এটাই আমাদের প্রত্যাশা।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় শ্রী শ্রী শিব মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে বিশেষ পূজা, প্রার্থনা, প্রসাদ বিতরণ এবং ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়।
উৎসবে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন, হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।
উৎসবকে ঘিরে নীলফামারী শহরে ছিল আনন্দ-উচ্ছ্বাস আর সম্প্রীতির এক অনন্য আবহ, যা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট