1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সিএমপি:৭০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদন:১৪ জুলাই, চট্টগ্রাম

চট্টগ্রামে চলমান ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কারণে আশ্রয় কেন্দ্রে অবস্থানরত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী মহোদয়ের পক্ষ থেকে মহানগরের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত আশ্রয়গহণকারী সর্বমোট ৭০০ (সাতশত)টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

তারমধ্যে গত ১২/০৭/২০২৬ খ্রি. তারিখ রাত ০৮.১৫ ঘটিকার সময় আকবরশাহ থানাধীন ফিরোজশাহ কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণকারী ৯৫টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মোঃ আলমগীর হোসেন ও আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান। গত ১২/০৭/২০২৬ খ্রি. তারিখ রাত ০৮.০০ ঘটিকার সময় খুলশী থানাধীন পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন ডাঃ শহীদ মকবুল আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় গ্রহণকারী ১৮৪টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর)  সোহেল পারভেজ ও খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। গত ১২/০৭/২০২৬ খ্রি. তারিখ রাত ১৯.৪৫ ঘটিকার সময় পাঁচলাইশ থানাধীন হোসেন আহম্মদ চৌধুরী সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজে আশ্রয় গ্রহণকারী ০৮টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর)  সোহেল পারভেজ ও পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মোঃ জাহেদুল ইসলাম। আজ ১৩/০৭/২০২৬ খ্রি. তারিখ দুপুর ১২:০০ ঘটিকার সময় বায়েজিদ বোস্তামি থানাধীন হাজিপাড়া আব্দুল মোনায়েম হাইস্কুল এ আশ্রয় গ্রহণকারী ১৩ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) সোহেল পারভেজ ও বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল করিম। আজ ১৩/০৭/২০২৬ খ্রি. তারিখ দুপুর ১২.৪৫ ঘটিকার সময় চান্দগাঁও থানাধীন শমসের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,উওর মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়,কালা মিয়া পুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় গ্রহণকারী ২০০ (দুইশত) পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ হাসান মোস্তফা স্বপন, পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার জনাব বিধান আবিদ ও চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন এবং  ১৩ জুলাই সোমবার ১২.০০ ঘটিকার সময় ইপিজেড থানার বিভিন্ন এলাকায় দুর্যোগ কবলিত ২০০ (দুইশত) পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট