1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

পাঁচ ইসলামিক ব্যাংক ডিপোজিটরস এসোসিয়েশনের উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে স্মারক লিপি ও বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদনের:(চট্টগ্রাম-২৯ জুন )

শরিয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংকসমূহের আমানত সুরক্ষা ও গ্রাহকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে সোমবার দুপুরে চট্টগ্রামে এক বিশাল বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। সম্মেলিত পাঁচ ইসলামিক ব্যাংক ডিপোজিটরস অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল থেকে চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে সমবেত হতে থাকেন ভুক্তভোগী আমানতকারীরা। সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল সহকারে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের অভিমুখে রওনা হয়। মিছিল শেষে আমানতকারীরা বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভ চলাকালীন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের প্রধানের সাথে এক জরুরি বৈঠক ও আলাপ-আলোচনা হয়েছে বলে আমানতকারী ভুক্তভোগীরা জানান। আলোচনা সভায় আমানতকারীদের পক্ষ থেকে প্রধানত ৩টি দাবি তুলে ধরা হয়:

১. গ্রাহকদের ওপর আরোপিত অবৈধ ‘হেয়ার কাট’ (টাকা কর্তন) অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে।

২. ব্যাংকিং লেনদেন দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে।

৩. ব্যাংকে রক্ষিত গ্রাহকদের আমানতের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের প্রধান অত্যন্ত আন্তরিকতার সাথে আমানতকারীদের বক্তব্য শোনেন। তিনি আমানতকারীদের দাবি-সম্বলিত স্মারকলিপিটি গ্রহণ করেন এবং আশ্বস্ত করেন যে, এই স্মারকলিপিটি দ্রুততম সময়ের মধ্যে ঢাকায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর পাঠানো হবে। একই সাথে উদ্ভূত সমস্যা সমাধানে তিনি ইতিবাচক সুপারিশ করবেন বলেও প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন।

বাংলাদেশ ব্যাংক কার্যালয় থেকে বের হয়ে প্রতিনিধি দল পুনরায় নিউ মার্কেট মোড় পর্যন্ত একটি মিছিল নিয়ে আসে এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সভাপতি মু. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম, অর্থ সম্পাদক আলাউদ্দিন আজাদ,সহ-সভাপতি শারমিন আক্তার প্রমুখ।

বক্তারা উপস্থিত আমানতকারীদের ধন্যবাদ জানান এবং সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে বলেন, আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানিয়েছি। তবে আগামীতে যদি আমাদের এই ন্যায্য দাবির পক্ষে কোনো ইতিবাচক ও ভালো ফলাফল না আসে, তবে পরবর্তীতে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।”

সমাবেশ শেষে অ্যাসোসিয়েশনের সভাপতি মু. আবুল কালাম আজাদের সমাপনী বক্তব্য দেন ও দিনের কর্মসূচি সমাপ্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট