
ক্রীড়া ডেস্ক:২৫ জুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) দাবা ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ‘এলিট দাবা প্রতিযোগিতা ২০২৬’। গতকাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও স্পোর্টস সাইন্স বিভাগের ২০৫ নম্বর কক্ষে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন তাহসিন ওয়াসিফ। এতে ১ম রানার আপ হয়েছেন হাফিজুল আলম নয়ন এবং ২য় রানার আপ হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন মো. ফাহাদ। এছাড়া টুর্নামেন্টে চতুর্থ স্থান অধিকার করেন হুমায়ুন কবির।
প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা ও স্পোর্টস সাইন্স বিভাগের সম্মানিত প্রভাষক এবং চাকসু (CUCSU)-র সহকারী পরিচালক মো. নোমান।
পুরস্কার বিতরণকালে তিনি বলেন:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দাবার উন্মেষ ঘটিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব।একজন ক্রীড়াপ্রেমী হিসেবে এই মেধাবিকাশমূলক খেলাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে দেওয়ার পেছনে জড়িত সকল আয়োজক ও সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে টুর্নামেন্টের বিজয়ী এবং অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে অসংখ্য ধন্যবাদ।”