1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জ সদর শাখায় ব্র্যাকের উদ্যোগে আমের ড্রায়ার ও বিলিন্ডার বিতরণ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে কৃষি দপ্তরের পর্টনার কংগ্রেস অনুষ্ঠিত শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্সের অভিযান, জেল ও জরিমানা ঢাকা-স্থ দৈনিক ভিত্তিক সরকারী,স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত চাকূরী স্থায়ী করণের লক্ষ্যে মহা-সমাবেশ। গোমস্তাপুরে পুশইনে সহযোগিতার অভিযোগে সীমান্তে ৭ দালাল আটক আজ চট্টগ্রামে বহুল আলোচিত শিশু আয়াত হত্যা মামলার রায় …! গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠীর আহবায়ক কমিটি গঠিত -জাহিদুল আহবায়ক, আব্র:হিম সদস্য সচিব ‎গেণ্ডারিয়ায় অপহৃত এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধারে ব্যর্থ পুলিশ ‎ হোসেনপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন আনন্দের মাধ্যমে মানসম্মত শিক্ষা শিক্ষার মাধ্যমে আলোকিত ভবিষ্যৎ গঠনে চট্টগ্রাম মডেল স্কুল

আজ চট্টগ্রামে বহুল আলোচিত শিশু আয়াত হত্যা মামলার রায় …!

আদালত প্রতিবেদক:১৭ জুন, চট্টগ্রাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আদালত প্রতিবেদক:১৭ জুন

চট্টগ্রামে ৫(পাঁচ) বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর নৃশংসভাবে হত্যা ও লাশ ছয় টুকরো করার ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে বুধবার (১৭ জুন)।

চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাসের আদালতে এই রায় ঘোষণা করার দিন ধার্য রয়েছে। আলোচিত এই মামলায় রাষ্ট্রপক্ষ আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে চট্টগ্রাম জেলা পিবিআইয়ের সহকারী পুলিশ সুপার আবু জাফর মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও আদালত সূত্র জানায়, ২০২২ সালের ১৫ নভেম্বর চট্টগ্রাম নগরের ইপিজেড থানার বন্দরটিলা এলাকার বাসিন্দা সোহেল রানার মেয়ে আলিনা ইসলাম আয়াত নিখোঁজ হয়। এই ঘটনায় পরিবার ইপিজেড থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করলে ছায়া তদন্ত শুরু করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)

তদন্তে জানা গেছে, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে আয়াতকে অপহরণ করেছিলেন তাদের বাসার ভাড়াটে মো. আবির। পরে পরিকল্পনা ভেস্তে যাওয়ার আশঙ্কায় আয়াতকে শ্বাসরোধে হত্যা করা হয়। প্রমাণ লোপাটের জন্য লাশ কেটে ছয় টুকরো করে পতেঙ্গা এলাকার সাগরপাড় ও খালের পাশে ফেলে দেওয়া হয়। ২৫ নভেম্বর আবিরকে গ্রেফতারের পর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তদন্ত শেষে, ২০২৩ সালের ১০ অক্টোবর পিবিআইয়ের তৎকালীন পরিদর্শক মনোজ দে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন। এতে মূল আসামি মো. আবির ও তার ১৭ বছর বয়সী এক কিশোর বন্ধুকে অভিযুক্ত করা হয়। আইনগত কারণে ওই কিশোরের নাম প্রকাশ করা হয়নি। মূল আসামি আবির বর্তমানে কারাগারে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট