1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জ সদর শাখায় ব্র্যাকের উদ্যোগে আমের ড্রায়ার ও বিলিন্ডার বিতরণ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে কৃষি দপ্তরের পর্টনার কংগ্রেস অনুষ্ঠিত শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্সের অভিযান, জেল ও জরিমানা ঢাকা-স্থ দৈনিক ভিত্তিক সরকারী,স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত চাকূরী স্থায়ী করণের লক্ষ্যে মহা-সমাবেশ। গোমস্তাপুরে পুশইনে সহযোগিতার অভিযোগে সীমান্তে ৭ দালাল আটক আজ চট্টগ্রামে বহুল আলোচিত শিশু আয়াত হত্যা মামলার রায় …! গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠীর আহবায়ক কমিটি গঠিত -জাহিদুল আহবায়ক, আব্র:হিম সদস্য সচিব ‎গেণ্ডারিয়ায় অপহৃত এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধারে ব্যর্থ পুলিশ ‎ হোসেনপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন আনন্দের মাধ্যমে মানসম্মত শিক্ষা শিক্ষার মাধ্যমে আলোকিত ভবিষ্যৎ গঠনে চট্টগ্রাম মডেল স্কুল

‎গেণ্ডারিয়ায় অপহৃত এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধারে ব্যর্থ পুলিশ ‎

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

‎এম. আনোয়ার হোসেন: 

‎রাজধানীর গেণ্ডারিয়া এলাকায় প্রকাশ্যে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটলেও, ঘটনার ২৫ দিন পেরিয়ে যাওয়ার পরও পুলিশ ভিকটিম উদ্ধার তো দূরের কথা, একজন আসামিও গ্রেফতার করতে পারেনি। গত ২১ মে ২০২৬ ভরদুপুরে গেণ্ডারিয়ার সতীশ সরকার রোডে এ ঘটনা ঘটে।

‎অপহরণকারীরা হলো-কেরানীগঞ্জের আগানগর ছোট মসজিদ তরিকুল্লাহ্ রোড এলাকার বাবুল খানের ছেলে মেহেদী হাসানসহ আরো ৪/৫ জন।

‎ভুক্তভোগীর এজাহার সূত্রে জানা যায়, আসামীরা দীর্ঘদিন ধরে কিশোরীকে খারাপ প্রস্তাব দিয়ে আসছিল। প্রস্তাবে রাজি না হওয়ায় আসামিরা প্রাণনাশের হুমকিও দেয়। এক পর্যায়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী এসএসসি পরীক্ষার্থী এই কিশোরীকে প্রকাশ্য দিবালোকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। ঘটনার সময় স্থানীয়রা চিৎকার করলেও অপরাধীরা নির্বিঘ্নে এলাকা ত্যাগ করে। ঘটনার পর ২২ মে গেণ্ডারিয়া থানায় ১২ নং মামলাটি দায়ের করা হয়। মামলার এজাহার গ্রহণ করলেও অদৃশ্য কারণে আসামিদের ধরাছোঁয়ার বাইরে রাখা হয়েছে। ভুক্তভোগী পরিবার পুলিশের দ্বারে দ্বারে ঘুরলেও মেলেনি কোনো আশার আলো।

‎ভুক্তভোগী কিশোরীর পরিবারের অভিযোগ, অপহরণকারীরা এখন উল্টো তাদের হুমকি দিচ্ছে। পুলিশ প্রশাসনের এমন দায়সারা ভূমিকা অপরাধীদের আরও উৎসাহিত করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাকের ডগায় এমন ঘটনা এবং এরপরও আসামিদের গ্রেফতার করতে না পারা তাদের সক্ষমতা ও আন্তরিকতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে।

‎​এখন প্রশ্ন উঠছে, পুলিশ কি তবে অপরাধীদের সঙ্গে আঁতাত করেছে, নাকি সাধারণ মানুষের জীবনের চেয়ে অপরাধীদের রক্ষা করাকেই তারা বেশি গুরুত্ব দিচ্ছে? রাষ্ট্রের কাছে জনগণের জানমালের নিরাপত্তা যেখানে প্রধান দায়িত্ব, সেখানে পুলিশের এমন নিষ্ক্রিয়তা অত্যন্ত উদ্বেগের। ঘটনার পর আসামিরা ভুক্তভোগী পরিবারকে ফোন করে হুমকি দিলেও পুলিশের কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

‎দ্রুত এই অপহৃত কিশোরীকে উদ্ধার এবং মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের।

‎এ বিষয়ে জানতে চাইলে গেণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান বলেন, ভিকটিমকে উদ্ধারে পুলিশের একাধিক টিম মাঠ পর্যায়ে কাজ করছে। আসামীরা বারবার তাদের অবস্থান পরিবর্তন করছে, যার ফলে তাদের শনাক্ত করতে কিছুটা সময় লাগছে। তবে আমরা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের অবস্থান চিহ্নিত করার চেষ্টা করছি। পুলিশের পক্ষ থেকে কোনো গাফিলতি নেই। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব ভিকটিমকে উদ্ধার করে এবং আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করতে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট